“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যে জন হাওয়ার ঘরে ফাঁদ পেতেছে
যে জন হাওয়ার ঘরে ফাঁদ পেতেছে
  • Sub Title: ঘুচেছে তার মনের আঁধার

যে জন হাওয়ার ঘরে ফাঁদ পেতেছে
ঘুচেছে তার মনের আঁধার
সে যে দিন ছাড়া নিরিখ বেঁধেছে।।

হাওয়ার দমে বেঁধে ভেলা
অধর চাঁদ মোর করছে খেলা
ঊর্ধে নালে সদা চলা
বহু সাধন-গুণে কেউ দেখেছে।।

হাওয়া দ্বারে দম কুঠরি
মাঝখানে অটল বিহারী
শূন্য বিহার স্বর্ণ পুরী
কলকাঠি তার ব্রহ্মদ্বারে আছে।।

মন ছুটে প্রেম-ফাঁসি করে
জান শিকারী শিকার ধরে
ফকির লালন কয়, বিনয় করে
সে ভাব ঘটল না মোর হৃদয়-মাঝে।।

শিল্পীঃ- নুর আলম

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী

  • Sub Title: হো স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী
 রাত পোহালে পাখটে বলে দেরে তাই
রাত পোহালে পাখটে বলে দেরে তাই

রাত পোহালে পাখটে বলে দেরে তাই

  • Sub Title: তখন গুরু কার্য মাথায় থুয়ে কি করি রে কেমনে যাই
সোনা-বন্ধু কালিয়া
সোনা-বন্ধু কালিয়া

সোনা-বন্ধু কালিয়া

  • Sub Title: আইল না শ্যাম কি দোইষ জানিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন