“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ধন্য ভাব গোপীর ভাব আ মরি মরি
ধন্য ভাব গোপীর ভাব আ মরি মরি
  • Sub Title: যাতে বাঁধা ব্রজের শ্রীহরি

ধন্য ভাব গোপীর ভাব আ মরি মরি।
যাতে বাঁধা ব্রজের শ্রীহরি।।

ছিল কৃষ্ণের প্রতিজ্ঞা এমন
যে তারে যে করে ভজন
তাইতে হয় তারি;
সে প্রতিজ্ঞার না রহিল আর
করল গোপীর ভাবে মন চুরি।।

ধর্মাধর্ম নাই সে বিচার
কৃষ্ণসুখের সুখ গোপীকার
হয় নিরাত্তরি;
তাইতে দয়াময় গোপীর সদাই
মনের ভ্রমে তা জানতে নারি।।

গোপীকার সামান্য বুঝে
হরিকে না পেল ভজে
শ্রী নারায়ণি;
লালন কয় এমন আছে কত জন
বলতে হয় দিন আখেরি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

জানো নারে পরমকারণ
জানো নারে পরমকারণ

জানো নারে পরমকারণ

  • Sub Title: শ্যামা শূদ্রমেয়ে নয়

যমুনায় জল আনতে যাচ্ছ

  • Sub Title: ওগো যমুনায় জল আনতে যাচ্ছ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন