“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শুদ্ধ প্রেম না দিলে ভজে কে তারে পায়
শুদ্ধ প্রেম না দিলে ভজে কে তারে পায়
  • Sub Title: না মানে আচার, না মানে বিচার

শুদ্ধ প্রেম না দিলে ভজে কে তারে পায়
না মানে আচার, না মানে বিচার
শুদ্ধ রসের রসিক সেই দয়াময়।।

জান না মন শুকনা কাষ্ঠে
কবে তার মালঞ্চ ফোটে
তেমনি প্রেম নাই যার চিত্তে
এমনি কাষ্ঠে সে
নিজ সুখের জন্য পরপুত্র
বলিদান দেয়।।

সেই প্রেমের এমনি ধারা
ফণী যেমন মণিহারা
দেখলে তার মুখ, হৃদয়ে বাড়ে সুখ
দয়ালচাঁদ তার থাকে সহায়।।

যোগীন্দ্র মণীন্দ্র আদি
যোগ সেধে না পায় নিধি
শুদ্ধ প্রেম দিয়ে, এবার ভজ গোপীরে
লালন বলে সে প্রেম কি আজ ঘটবে আমায়।।

Posted from WordPress for Android

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

আপন ঘরের খবর নে না
আপন ঘরের খবর নে না

আপন ঘরের খবর নে না

  • Sub Title: অনায়াসে দেখতে পাবি কোনখানে কার বারামখানা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন