“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 পাগল দেওয়ানের মন কি ধন দিয়ে পাই
পাগল দেওয়ানের মন কি ধন দিয়ে পাই
  • Sub Title: বলি যে আমার আমার

পাগল দেওয়ানের১ মন কি ধন দিয়ে পাই।
বলি যে আমার আমার

আছে কি ধন আমার
সদা মনে মনে ভাবি তাই।।

দেহ ধন মন দিতে হয়
সেও ধন তারি, আমার তো নয়
আমি মুটে মোট চালাই।
আবার ভেবে দেখি
আমিই বা কি
তাও তো আমার হিসাব নাই।।

ও সে পাগলটার যে পাগলা খিজি
নয় সামান্য ধনে রাজি
কোন ভাবে কোন ভাব মিশাই।
পাগলা ভাব না জেনে
যদি যায় শ্মশানে২
পাগল হয় কি অঙ্গে মাখলে ছাই।।

ও সে পাগল ভেবে পাগল হলাম
সেই পাগল কই সরল হলাম
আপন পর তো ভুলি নাই।
অধীন লালন বলে
আপনার আপনি ভোলে
ঘটে প্রেম, পাগলের এমনি বাই।।৩

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

প্ৰাণ সাইগো আমি রইলাম
প্ৰাণ সাইগো আমি রইলাম

প্ৰাণ সাইগো আমি রইলাম

  • Sub Title: পাষণে বান্ধিয়াছে হিয়া নিদারুণ কালায়
সজনী- সই গো
সজনী- সই গো

সজনী- সই গো

  • Sub Title: আমি রইলাম কার আশায়:
আমি পাগলিনী হইলাম যার লাগিয়া
আমি পাগলিনী হইলাম যার লাগিয়া

আমি পাগলিনী হইলাম যার লাগিয়া

  • Sub Title: এগো সে জনারে একেবারে এনে দেখাও না আনিয়া
যাই যাই বলিও না রে প্রাণনাথ বন্ধুয়া
যাই যাই বলিও না রে প্রাণনাথ বন্ধুয়া

যাই যাই বলিও না রে প্রাণনাথ বন্ধুয়া

  • Sub Title: যাবার কথা শুনিলে অবুঝ প্ৰাণে ধৈরজ মানে না রে প্রাণনাথ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন