“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মিছে ভবে খেলতে আলি তাস
মিছে ভবে খেলতে আলি তাস
  • Sub Title: ও তোর মন্ত্রী করল সর্বনাশ

মিছে ভবে খেলতে আলি তাস।
ও তোর মন্ত্রী করল সর্বনাশ।।

রং থাকিতে খেললি রূপ
তুমি মিছে ভবে পড়ে খালি করিতেছ তুরূপ
ক্ষেপা পাশায় ছেড়ে আলি ফিরে
লোভী মন হাতের পাঁচের কিবা আশ।।

টেক্কাতে রং তুরূপ করে
মন তুই এমন বেকুব দশখান টিক্কা না মেরে
ক্ষেপা খেলছ খেলা ও মন ভোলা
কাবার দেও ইস্তক পঞ্চাশ।।

যে দিন দিনকারি সাত দেখতে হবে
মন তুমি হায় হাবুডুবু খাবে
লালন বলে ভাগ্যের ঘাটেরে ক্ষেপ
তুই ডুবে ডুবে হবি নাশ।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

প্রেম-নহরে ভেসেছে যারা
প্রেম-নহরে ভেসেছে যারা

প্রেম-নহরে ভেসেছে যারা

  • Sub Title: বেদবিধি শাস্ত্র অগণ্য মানে না আইন ছাড়া
 আমার ঠাহর নাই গো মন-বেপারী
আমার ঠাহর নাই গো মন-বেপারী

আমার ঠাহর নাই গো মন-বেপারী

  • Sub Title: এবার ত্রিধারায় বুঝি দোবে আমার তরী
নৈরাকারে ভাসছে রে এক ফুল
নৈরাকারে ভাসছে রে এক ফুল

নৈরাকারে ভাসছে রে এক ফুল

  • Sub Title: সে যে ব্রহ্মাবিষ্ণু হর, আদি পুরন্দর

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন