“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 প্রেমের সন্ধি আছে তিন
প্রেমের সন্ধি আছে তিন
  • Sub Title: ষড় রসিক বিনে জানা হয় কঠিন

প্রেমের সন্ধি আছে তিন।
ষড় রসিক বিনে জানা হয় কঠিন।।

প্রেম প্রেম বললে কি হয়
না জেনে সে প্রেম পরিচয়
আগে সন্ধি বোঝ
প্রেমে মজ
সন্ধি স্থলে সে মানুষ অচিন।।

পঙ্কজলে ফুল সন্ধি বিন্দু
অদ্যমূল তার সুধার সিন্ধু
ও সে সিন্ধু মাঝে
আলেক নেচে
উদয় হচ্ছে সদায় রাত্রদিন।।

সরল প্রেমের প্রেমী হলে
চাঁদ ধরা যায় সন্ধি খুলে
ভেবে লালন ফকির
পায় না ফিকির
হয়ে আছে সদায় ভজনহীন।।

—————
লালন ফকির : কবি ও কাব্য, পৃষ্ঠা ১৭৫; লালন-গীতিকা, পৃষ্ঠা ১২৯-৩০; লালন-সঙ্গীত, পৃষ্ঠা ১৪১
কথান্তর:
প্রেমের সন্ধি আছে তিন।
সরল রসিক বিনে জানা হয় কঠিন।।

প্রেম প্রেম বললি কি হয়
না জেনে সে প্রেম পরিচয়
আগে সন্ধি করতে প্রেমে মজরে
আছে সন্ধিস্থলে মানুষ অচিন।।

পঙ্ক, জল, পল, সিদ্ধু, বিন্দু
আদ্য মূল তার শুষ্ক সিদ্ধু
ও তার সিন্ধু মাঝে আলেক পেচবে
উদয় হচ্ছে রাত্রিদিন।।

সরল প্রেমিক হইলে
চাঁদ ধরা যায় সন্ধিমূলে
অধীর লালন ফকির পায় না ফিকির
হয়ে সদায় ভজনবিহীন।।

——
মুহম্মদ মনসুরউদ্দীন, ‘শাহ লালন ফকিরের গান’, প্রবাসী, ফাল্গুন ১৩৩৩; হারামণি, ১ম খণ্ড, পৃষ্ঠা ৪৪

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুপুর বেলাতে একলা পথে
দুপুর বেলাতে একলা পথে

দুপুর বেলাতে একলা পথে

  • Sub Title: ও কে হেলিয়া দুলিয়া চলিয়া যায়
 ভুলব না ভুলব না বলি
ভুলব না ভুলব না বলি

ভুলব না ভুলব না বলি

  • Sub Title: কাজের বেলা ঠিক থাকে না
বলি রে মানুষ মানুষ এই জগতে
বলি রে মানুষ মানুষ এই জগতে

বলি রে মানুষ মানুষ এই জগতে

  • Sub Title: কী বস্তু কেমন আকার পাই নে দেখিতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন