মন ভবে এসে হয়েছি এক মায়ার ঢেঁকি।
পরের ভানা ভানতে ভানতে নিজের ঘরে নাই খুরাকি।।দিনে দিনে কামশক্তি বেড়ে যায়
কামিনীর কাঞ্চন লুটে পিতৃধন খুয়ায়
আবার কাঞ্চন কুলাই ঝেড়ে পাচড়ে
চাল নেই শুধু তুষ দেখি।।আমি ঢেঁকি ছিলাম ষোল পোয়া
ভবে এসে কর্মদোষে হই চৌদ্দ পোয়া
আমি যদি হতাম পনের পোয়া
শমনকে দিতাম ফাঁকি।।পাপ-ঢেঁকি যদিও স্বর্গে যায়
তিন বেলা তার ভানা কুটা, লাথি না এড়ায়
ফকির লালন বলে নিদানকালে
যেন সৎগুরুর খাই লাথি।।
মন ভবে এসে হয়েছি এক মায়ার ঢেঁকি
- Sub Title: পরের ভানা ভানতে ভানতে নিজের ঘরে নাই খুরাকি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 132
লালন গীতি এর নতুন প্রবন্ধ
একি আজগবি এক ফুল
- Sub Title: ও তার কোথায় বৃক্ষ
শুনে অজানা এক মানুষের কথা
- Sub Title: প্রভু গোরাচাঁদ মুড়ালেন মাথা
ভবে এসে রঙ্গরসে
- Sub Title: বিফলেতে জনম গেল
কোন কলে নানান ছবি
- Sub Title: কোন কলে নানান ছবি নাচ করে সদাই
সাঁইর লীলা দেখে লাগে চমৎকার
- Sub Title: সুরাতে করিল সৃষ্টি, আকার কি সে
শুদ্ধ প্রেমরসিক বিনে কে তারে পায়
- Sub Title: যার নাম আলেক মানুষ আলেকে রয়
গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর
- Sub Title: অখন্ড মন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর
বিষম রাগের করণ করা
- Sub Title: চন্দ্রকান্ত যোগ মাসান্ত জানে কেবল রসিক যারা
যে জানে ফানার ফিকির সেই জানে ফকিরী
- Sub Title: ফকির হয় কি করলে নাম জিকির
সরল হয়ে ভজ দেখি তাঁরে
- Sub Title: তোরে যে পাঠায়েছে
কোথায় হে দয়াল কান্ডারী
- Sub Title: ভবতরঙ্গে এসে কিনারায় লাগাও তরী
বাংলা
English 