“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 কেন খুঁজিস মনের মানুষ বনে সদায়
কেন খুঁজিস মনের মানুষ বনে সদায়
  • Sub Title: নিজ আত্মা যেরূপ আছে সেরূপ দীন দয়াময়

কেন খুঁজিস মনের মানুষ বনে সদায়।
নিজ আত্মা যেরূপ আছে সেরূপ দীন দয়াময়।

কারে বলি জীবের আত্মা
কারে বলি স্বয়ং কর্তা
আচ্ছা দেখি ছাটা চক্ষে
ভিল্কি লেগে যায়।
বল কি তার আজব খেলা
আপনি গুরু আপনি চেলা
পড়ে ভূত ভুবনের পণ্ডিত যেজন
আত্মতত্ত্বের প্রবক্তা নয়।
পরম আত্মা রূপ ধরে
জীব আত্মাকে হরণ করে
লোকে বলে যায় রে নিদ্রে
সে না অভেদ ব্রহ্ম ভেবে লালন কয়।৷
————
৪১৫. লালন-গীতিকা, পৃ. ৩০-৩১

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 সামান্য কি অধর চাঁদ পাবে
সামান্য কি অধর চাঁদ পাবে

সামান্য কি অধর চাঁদ পাবে

  • Sub Title: যার লেগে হল যোগী দেবের দেব মহাদেব
ষড়-রসিক বিনে কেবা তারে চেনে যার নাম অধরা
ষড়-রসিক বিনে কেবা তারে চেনে যার নাম অধরা

ষড়-রসিক বিনে কেবা তারে চেনে যার নাম অধরা

  • Sub Title: শাক্ত-শৈব বুঝে, যেরূপে যে মজে বৈষ্ণবের বিষ্ণুরূপ নেহারা
 নবী বাতুনেতে হয় অচিন
নবী বাতুনেতে হয় অচিন

নবী বাতুনেতে হয় অচিন

  • Sub Title: নূর তাজেল্লা কাঁদেরে যেদিন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন