“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 সামান্য কি অধর চাঁদ পাবে
সামান্য কি অধর চাঁদ পাবে
  • Sub Title: যার লেগে হল যোগী দেবের দেব মহাদেব

সামান্য কি অধর চাঁদ পাবে।
যার লেগে হল যোগী দেবের দেব মহাদেব।।

ভাব জেনে ভাব না দিলে তখন
বৃথা যাবে সে ভক্তি ভজন
বাঞ্ছা যদি হয় সে চরণ
ভাব দেনা সে ভাবে।।

যে ভাবে সব গোপিনীরা
হয়েছিল পাগলপারা
চরণ চিনে তেমনি ধারা
ভাব দিতে (তাই) হবে।।

নি-হেতু ভজন গোপিকার
তাইতে সদায় বাঁধা নটবর
লালন বলে, মন রে তোমার
মরণ ভব-লোভে।।

——————
লালন গীতিকা, পৃষ্ঠা ১২৭-২৮

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

আপন মনে যাহার গরল মাখা থাকে
আপন মনে যাহার গরল মাখা থাকে

আপন মনে যাহার গরল মাখা থাকে

  • Sub Title: যেখানে যায় সুধার আশে সেথা গরল দেখে
তোরা দেখ না রে মন দিব্যনজরে
তোরা দেখ না রে মন দিব্যনজরে

তোরা দেখ না রে মন দিব্যনজরে

  • Sub Title: চারিচাঁদ দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন