“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কী মহিমা করলেন সাঁই বোঝা গেলো না
কী মহিমা করলেন সাঁই বোঝা গেলো না
  • Sub Title: আমার মন ভোলা চাঁদ ছলা করে

কী মহিমা করলেন সাঁই বোঝা গেলো না।
আমার মন ভোলা চাঁদ ছলা করে
বাদী আছে ছয়জনা।।

যতশত মনে করি
ভাব দেলেতে ঘুরে মরি
কোথায় রইলে দয়াল বারি
ফিরে কেন চাইলে না।।

করে তোর চরণের আশা
ঘটলো আমার এ দুর্দশা
সার হল কেবল যাওয়াআসা
কিনার তো আর পেলাম না।।

জনম গেলো দেশে দেশে
ভজন সাধন হবে কিসে
লালন তাই ভাবছে বসে
ভবে হলো যাতনা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আহা, চুরের ঘাটে নাও লাগাইয়া
আহা, চুরের ঘাটে নাও লাগাইয়া

আহা, চুরের ঘাটে নাও লাগাইয়া

  • Sub Title: ঐ নাও যতনে অতি গোপন সাধ রে অমূল্যধন
 মানুষ ধর নিহারে রে
মানুষ ধর নিহারে রে

মানুষ ধর নিহারে রে

  • Sub Title: ও তোর মন-নয়নে যোগাযোগ করে
মানবতাহীন ভারত শ্মশানে দাও মানবতা
মানবতাহীন ভারত শ্মশানে দাও মানবতা

মানবতাহীন ভারত শ্মশানে দাও মানবতা

  • Sub Title: কী হবে লইয়া মানবতাহীন ত্রিশ কোটি এই মানুষ-মেষ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন