“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আলক সাঁই আল্লাজী মিশে
আলক সাঁই আল্লাজী মিশে
  • Sub Title: ফানা ফিল্লায় মোরাকাবা

আলক সাঁই আল্লাজী মিশে।
ফানা ফিল্লায় মোরাকাবা
খুঁজে নাহি পায় দিশে।।

যাঁর ধড়ে বসত করি
নিরাকার কি ডিম্বুধারী
আমি ওই তল্লাশে ঘুরে মরি
আছেন তিনি কোন্ ঘরে বসে।।

মক্কার মোয়াজ্জেম যারে বলে
সে কি আহাদে আহামদ মেলে
মোশাহেদায় কপাট প’লে
থাকে গুরুর আড়ার পাশে।।

যমন লোহাতে চমক ঠেকালে
চার রঙ যায় অমনি গলে
শিক্ষাগুরুর দয়া হলে
দেখা দেয় সে অনা’সে।।

লালেতে হয় মতির জন্ম
পানিতে হয় মাটির ধর্ম
লালন বলে ব্রহ্মাণ্ডের জন্ম
করলে না তার উদ্দিশ্যে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমারেও করো মার্জনা
আমারেও করো মার্জনা

আমারেও করো মার্জনা

  • Sub Title: আমারেও দেহো নাথ অমৃতের কণা
শিরনি খাওয়ার লোভ যার আছে
শিরনি খাওয়ার লোভ যার আছে

শিরনি খাওয়ার লোভ যার আছে

  • Sub Title: সে কি চেনে মানুষরতন দরগাতলায় মন মজেছে
কতোদিন আর রইবি রঙ্গে
কতোদিন আর রইবি রঙ্গে

কতোদিন আর রইবি রঙ্গে

  • Sub Title: বাড়িতেছে বেলা ধরো এই বেলা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন