ও মন তিন পোড়ায় তো খাঁটি হল না।
না জানি আর কর্মে তোমার কি আছে
তাও বুঝলাম না।।লোহা জব্দ কামারশালে
যে পর্যন্ত থাকে জ্বালে
স্বভাব যায় না তা মরিলে
তেমনি মন তুই একজনা।।অনুমানে জানা গেল
চুরাশি লক্কর ফের পড়িল
আর কখন কি করবি বল
হয় না সে বিবেচনা।।দেব-দেবতার বাসনা যে
মানুষ-জন্মের লাগিয়ে
লালন কয়, সে মানুষ হয়ে
মানুষের করণ জানলে না।।———————
লালন ফকির : কবি ও কাব্য, পৃষ্ঠা ২৫১-৫২; লালন-গীতিকা, পৃষ্ঠা ২৯৭-৯৮ (এই গ্রন্থে সঞ্চারীর ২য় চরণে ‘লক্কর’ স্থলে ‘লোকের’ কথান্তর আছে।
ও মন তিন পোড়ায় তো খাঁটি হল না
- Sub Title: না জানি আর কর্মে তোমার কি আছে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 124
লালন গীতি এর নতুন প্রবন্ধ
তোমার মত দয়াল বন্ধু আর পাব না
- Sub Title: দেখা দিয়ে অহে রাছুল ছেড়ে যেও না
ও মন, কে তোমার যাবে সাথে
- Sub Title: কোথা রবে ভাই বন্ধু সব
ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়
- Sub Title: আকাশ-পাতাল খুঁজিস যারে এই দেহে সে রয়
এসো হে প্রভু নিরঞ্জন
- Sub Title: এ ভব তরঙ্গ দেখে আতঙ্কেতে যায় জীবন
চাঁদ-চকোরে রঙমহলে থেকে ঝলক দিচ্ছে সদাই
- Sub Title: দেখলে সেহি চান সফল হয় নয়ন আত্মতত্ত্ব ধুঁড়ে দেখ হৃদয়
আমার মন যেন আজ কেমন করে না দেখলে তারে
- Sub Title: করে না দেখলে তারে
এমন দিন কি হবে রে আর
- Sub Title: খোদা সেই করে গেল রসুল রূপে অবতার
ঘরে বাস করি সে ঘরের খবর নাই
- Sub Title: চার যুগে ঘর চাবি আঁটা ছোড়ান পরের ঠাঁই
এবার কি সাধনে শমন-জ্বালা যায়
- Sub Title: ধর্মাধর্ম বেদের মম শমনের অধিকার (১) তাই
মুখের কথায় কি চাঁদ ধরা যায় রসিক না হলে
- Sub Title: সে চাঁদ দেখলে অমনি ত্রিজগৎ ভোলে
অমাবস্যার দিনে চন্দ্র যেয়ে থাকে কোন শহরে
- Sub Title: প্রতিপদে হয় সে উদয় দৃষ্টি হয় না কেন তারে
যে জন শিষ্য হয়, গুরুর মনের খবর লয়
- Sub Title: এক হাতে যদি বাজতো তালি
বাংলা
English 