“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মুখের কথায় কি চাঁদ ধরা যায় রসিক না হলে
মুখের কথায় কি চাঁদ ধরা যায় রসিক না হলে
  • Sub Title: সে চাঁদ দেখলে অমনি ত্রিজগৎ ভোলে

মুখের কথায় কি চাঁদ ধরা যায় রসিক না হলে।
সে চাঁদ দেখলে অমনি ত্রিজগৎ ভোলে।।

শম্ভু-রসের উপাসনা
না জানিলে রসিক হয় না
গজমতি গোরোচনা
নানা শস্য যাতে ফলে।।

মন-মোহিনীর মনহরা
যে রসে পড়েছে ধরা
জানতে পারে রসিক যারা
অহিমুণ্ডে উভয় ধীর হলে।।

নিগূঢ় প্রেম রস-রতির কথা
জেনে মুড়াও মনের মাথা
কেন লালন ঘুরছো বৃথা
শুদ্ধ সহজ রাগের পথ ভুলে।।

Posted from WordPress for Android

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

দাও হে হৃদয় ভরে দাও
দাও হে হৃদয় ভরে দাও

দাও হে হৃদয় ভরে দাও

  • Sub Title: তরঙ্গ উঠে উথলিয়া সুধাসাগরে
মন মোর মেঘের সঙ্গী
মন মোর মেঘের সঙ্গী

মন মোর মেঘের সঙ্গী

  • Sub Title: উড়ে চলে দিগ্‌দিগন্তের পানে
মন তুই করলি একি ইতরপনা
মন তুই করলি একি ইতরপনা

মন তুই করলি একি ইতরপনা

  • Sub Title: দুগ্ধেতে যেমন রে তোর মিশিলো চোনা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন