ও মন, দেখে শুনে ঘোর গেল না।
কি করিতে কি করিলাম, দুগ্ধেতে মিশিল চোনা।।মদন রাজার ডাণ্ডা ভারি
হলাম রাজার আজ্ঞাকারী
যার মাটিতে বসত করি
চিরদিন তারে চিনলাম না।।রাগের আশ্রয় নিলে তখন
কি করিতে পারে মদন;
আমার হল কাম-লোভী মন
মদন রাজার গাঁটরি-টানা।।উপর হাকিম একদিনে
কৃপা করত নিজ গুণে;
দীনের অধীন লালন ভনে
যেতো রে মনের দো-টানা।।
ও মন, দেখে শুনে ঘোর গেল না
- Sub Title: কি করিতে কি করিলাম, দুগ্ধেতে মিশিল চোনা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 74
বাউল গান এর নতুন প্রবন্ধ
এসেছেন গউর নিতাই জীব তরাই অবনীরে
- Sub Title: গউর নিতাই এসে প্রেম বরিষে নদীয়ায় ধু
মুরশিদ মণি গভীরে চার রসের মূল
- Sub Title: সেহি রস রসিকে জানতে পারে
রিমি ঝিম্ রিমি ঝিম্ ঐ নামিল দেয়া
- Sub Title: শুনি শিহরে কদম বিদরে কেয়া
ওগো হৃদয়বনের শিকারী
- Sub Title: মিছে তারে জালে ধরা যে তোমারি ভিখারি
আমার ভাঙা নায়ের বৈঠা ঠেলে
- Sub Title: আমি খুঁজে বেড়াই তারেই রে ভাই
কী সুন্দর চালাইল তরি
- Sub Title: চালাইলে চলে জলে কি স্থলে
জগত মুক্তিতে ভুলালেন সাঁই
- Sub Title: ভক্তি দাওহে যাতে চরণ পাই
দেখবি যদি সোনার মানুষ দেখে যারে মন পাগলা
- Sub Title: অষ্টাঙ্গ গোলাপি বর্ণ পূর্ণ কায়া ষোল কলা
বারে বারে ফিরে ফিরে তোমার পানে
- Sub Title: দিবারাতি ঢেউয়ের মতো চিত্ত বাহু হানে
চলো নিয়ম-মতে
- Sub Title: দূরে তাকিয়ো নাকো ঘাড় বাঁকিয়ো নাকো!
তোমারি প্রকাশ মহান
- Sub Title: তোমারি জ্যোতিতে রওশন নিশিদিন জমিন ও আশমান
বাংলা
English 
Comments