আপনারে আপন চিনেছে যে জন
দেখতে পাবে সেই রূপেরই কিরণ।।সেই আপন আপন রূপ
সেবা কোন স্বরূপ
স্বরূপেরও সে রূপ জানিও কারণ।।সেই আপনা মোকাম
জানিয়ে প্রধান
যে জানে সেই মোকামেরই সন্ধান।
করে মোকামেরই সাধন
আরে সেই রসিক জন
উজ্জ্বলা হইয়াছে তাই এ ত্রিভূবন।।সেই ঘরের অম্বেষণ
জানে যেবা জন
ঘরের মধ্যে আছে লতিফা ছয় জন।
ঘরে আছে পাঁচ পাঞ্জাতন
ওরে আত্মা পাঞ্চ জন
আত্মা দিয়ে আত্মার করে রে ভজন।।সেই রসিকেরই মন
রসেতে মগন
সেইরূপ রসেতে যে জন দিয়েছে নয়ন।
ফকির লালন বলে (স্বামি)
আমার হারাইলাম আমি
আমি বিনে আমার সকল অকারণ।।———————————
মুহম্মদ মনসুর উদ্দীন সম্পাদিত, হারামণি। ৫ম খণ্ড, পৃ. ৭৪-৭৫
আপনারে আপন চিনেছে যে জন
- Sub Title: দেখতে পাবে সেই রূপেরই কিরণ
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 73
বাউল গান এর নতুন প্রবন্ধ
সয়ালের দয়াল বন্ধু রে
- Sub Title: তুমি যে সরল
তিন পাগলে হলো মেলা নদে এসে
- Sub Title: তোরা কেউ যাস নে ও পাগলের কাছে
মুরশিদ রূপ করিলে হেলা
- Sub Title: শঙ্কা যায় তারি
হুজুরের নামাজ এমনি ধারা
- Sub Title: ইবলিসের সেজদার দায় ঠাঁই, চাই ঠাঁই ছেড়ে ঠাঁই
ওগো তুমি পঞ্চদশী, তুমি পৌঁছিলে পূর্ণিমাতে
- Sub Title: তুমি পৌঁছিলে পূর্ণিমাতে
আজি রাজ-আসনে তোমারে
- Sub Title: সকল কামনা সঁপিব চরণে অভিষেক-উপহারে
কে এসে যায় ফিরে ফিরে আকুল নয়ননীরে
- Sub Title: কে বৃথা আশাভরে চাহিছে মুখ’পরে
কে আমায় পাঠালে এহি ভাবনগরে
- Sub Title: মনের আঁধার হরা চাঁদ
চরণরেখা তব যে পথে দিলে লেখি
- Sub Title: চিহ্ন আজি তারি আপনি ঘুচালে কি
এ ভালোবাসার যদি দিতে প্রতিদান
- Sub Title: একবার মুখ তুলে চাহিয়া দেখিতে যদি
হরে কৃষ্ণ বলরে ভাই
- Sub Title: ভব রোগের মহৌষধি আনিয়াছেন গৌর নিতাই (চি)
বাংলা
English 
Comments