“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 গোপালকে আজ মারলি গো মা কেমন পরানে
গোপালকে আজ মারলি গো মা কেমন পরানে
  • Sub Title: সে কি সামান্য ছেলে মা, তাই ভাবলি মনে

গোপালকে আজ মারলি গো মা কেমন পরানে।
সে কি সামান্য ছেলে মা, তাই ভাবলি মনে

দেবের দুর্লভ গোপাল
চেনে না যার ফেরে কপাল
ও মা যে চরণ আশায়
শ্মশানবাসী হয়
দেবের দেব শিব পঞ্চাননে।
একদিন যার ধেনু হরে
নিলেন ব্রহ্মা পাতালপুরে
তাইতে ব্রহ্মা দুষি হয়
সবায় জানতে পায়
তুমি জান না এই বৃন্দাবনে।
যোগীন্দ্র মণীন্দ্র আদি
যোগ সেধে না পায় যে নিধি
সেই কৃষ্ণধন
তোমারই পালন
লালন বলে, একি ঘোর এখানে।।

————
লালন-গীতিকা, পৃ. ২৪০-৪১; বাউল কবি লালন শাহ, পৃ. ৩১১ (উভয় গ্রন্থের সাহায্যে আভোগের পাঠটি গৃহীত হয়েছে।)

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ভবের গোলা আসমানে
ভবের গোলা আসমানে

ভবের গোলা আসমানে

  • Sub Title: মুক্তামণি বিকিকিনি মহাজন তার কোনখানে
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন

কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন

  • Sub Title: লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গোপন ওগো তায় জাগাইনু রে
আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল
আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল

আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল

  • Sub Title: কবি ভাবেন-যৌবন আর ফুল সকালে ফুটে সন্ধ্যায় যায় ঝরে ফুলের মালাকে মিলন-রাতের শেষে স্রোতে ফেলে দিতে হয় -এই তার নিয়তি
জয় জয় তাসবংশ-অবতংস
জয় জয় তাসবংশ-অবতংস

জয় জয় তাসবংশ-অবতংস

  • Sub Title: ক্রীড়াসরসীনীরে রাজহংস

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন