মানুষের করণ সেকি সাধারণ জানে রসিক যারা।
টলে জীব বিবাগী , অটল ঈশ্বর রাগী সেও
রাগ লেখে বৈদিক রাগের ধারা।।যদি কুলের সঙ্গী ঘরে বিন্দু পড়ে ঝরে
আর কি রসিক ভেয়ে হাতে পায় তারে
নীরে ক্ষিরে মিশায় , সে পড়ে দুর্দশায়
না মিশিলে হীনঅঙ্গ বিফল পারা।।হলে বানে বান ক্ষেপনা , বিষের উপার্জনা
অধ:পথে গতি উভয় শেষখানা
পঞ্চবানের ছিলে , প্রেম অস্ত্রে কাটিলে
তবে হবে মানুষের করণ সারা।।ও সে রসিক শিখরে , যে মানুষ বাস করে
হেতু শূন্য করণ সেই মানুষের দ্বারে
নিহেতু বিশ্বাসে মেলে সে মানুষে
লালন হেতু কামে যায় মারা।।
মানুষের করণ সেকি সাধারণ জানে রসিক যারা
- Sub Title: টলে জীব বিবাগী , অটল ঈশ্বর রাগী সেও
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 65
বাউল গান এর নতুন প্রবন্ধ
বুঝে না অবুঝ মন
- Sub Title: দিবানিশি শুনতে চায় কংসের সংবাদ ধু
ধড়ে কোথায় মক্কা-মদিনা
- Sub Title: চেয়ে দেখ এক নজরে
কত দুঃখ সহিব তোর পিরিতে
- Sub Title: আরও কি রহিল বাকি আমারে কাঁদাইতে
সে কি আমার কবার কথা
- Sub Title: আপন বেগে আপনি মরি
অবোধ মন তোরে আর কি বলি
- Sub Title: পেয়ে ধন সে ধন সব হারালি
ফুলটি ঝরে গেছে রে
- Sub Title: বুঝি সে উষার আলো উষার দেশে চলে গেছে
আপন মনের মানুষ নইলে গো মনের ভাষা কইও না
- Sub Title: কথা জাগুইলে মনে কেউরির ফাকিত পড়িস না
তরিকাতে দাখেল না হলে
- Sub Title: শরিয়ত হবে সিদ্ধি পড়বি গোলেমালে
ভেঙো না ভেঙো না বঁধু তরুণ চামেলি-শাখা
- Sub Title: ফুলের নজরানা এর আজিও পাতায় ঢাকা
মন কান্দে রে, দিল কান্দে রে
- Sub Title: কোথায় পাব তোমারে গো
ধরলে না অধরারে, ওরে পাগল
- Sub Title: ধরলে না অধরা
বাংলা
English 
Comments