আগে পাত্র যোগ্য না করে যে জন সাধন করে।
সেতো প্রেমিক নয় তারে কামী বলে
যেমন চকমকি পাথরে সদা অগ্নি ঝরে।।হেতু ইচ্ছায় করে পিরিত, পায় না হিত তার হয় বিপরীত
যেমন গাভীর ভাণ্ডে গোরোচোনা, গাভি তার মর্ম জানে না
ভক্ষণ ছিন্ন আদি করে নিরবধি, শুল্কবস্তু মিশে সদা বিন্দু ঝরে।।জলন্ত অনলে যদি মৃত রাখে নিরবধি, তবে জানি সাধকের গতি
যেমন দুগ্ধেতে কলস ‘পরি, লয়ে রাখে গঙ্গাবারি;
সে ক্ষুদ্র অপরাধী, তাই পড়ে প্রমাদে সুরোস্পর্শে অপবিত্র করে।।না হতে প্রবর্তের দিশা, আগে করো সিদ্ধির আশা
পুরায় না তার মনেরই আশা, যেমন অগ্নিতে পতঙ্গ পড়ে, হল সেই দশা
ভাবুকজনা না শুনিলো মানা, লালন বলে সে মাথা দিয়ে উল্টে পড়ে।।
আগে পাত্র যোগ্য না করে যেজন সাধন করে
- Sub Title: সেতো প্রেমিক নয় তারে কামী বলে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 107
লালন গীতি এর নতুন প্রবন্ধ
শ্রীরূপের সাধন আমার কৈ হল
- Sub Title: শুধু কথায় কোট মারিয়া জনম বিফলে গেল
অন্ধকারের আগে ছিল সাঁই রাগে
- Sub Title: আলকারেতে ছিল আলের উপর
উব্দগাছে ফুল ফুটেছে প্রেমনদীর ঘাটে
- Sub Title: গাছের ডালপালা খালি
ও রসের প্রেম ঘাটেতে
- Sub Title: হাট বেড়িয়ে নাউ বেয়ো না
মান কর না ওগো রাধে
- Sub Title: তোমায় করি মানা
হুজুরে কার হবে রে নিকাশ দেনা
- Sub Title: পঞ্চ জন আছে ঘরে বেরাদর
আর কি এমন জনম, বসবো সাধুর মেলে
- Sub Title: হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে এল কালে
যে জন শিষ্য হয়, গুরুর মনের খবর লয়
- Sub Title: এক হাতে যদি বাজতো তালি
আয় কে যাবি গৌরচাঁদের হাটে
- Sub Title: তোরা আয় না মনে হয়ে খাঁটি
আল্লা সে আল্লা বলে ডাকছে সদাই কার ফিকিরি
- Sub Title: জানলে সেই ফিকির-ফাকার তারই এবার হয় ফকিরি
ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে
- Sub Title: সেকি সামান্য চোরা
মা তোমার গোপাল নেমেছে কালিদায়
- Sub Title: সে যে বাঁচে এমন সাধ্য নাই
বাংলা
English 