গোরা কি আইন আনিল নদীয়ায়
এত জীবের সদ্ভাব নয়।সে যে আনখা(১) আচার, আনখা বিচার
শুনে জীবের লাগে ভয়।
ধর্মাধর্ম বলিতে
কিছুমাত্র নাই তাতে।
প্রেমের গুণ গায়।
সে যে জেতের বোল রাখলো না
সে তো করলো একাকারময়।
শুদ্ধ অশুদ্ধ নাই জ্ঞান
সাত বার খেয়ে একবার চান
করেন সদাই।
সে যে অসাধ্যকে সাধ্য করে
জীবে যা না ছোঁয় ঘৃণায়।
যবন(২) ছিল দবীর খাস
তারে গোসাই পদ প্রকাশ।
কল্লেন গৌর রায়।
লালন বলে, মমীন বংশে জামাল(৩)
সেও বৈরাগ্য গায়।।————
সরলাদেবী, ‘লালন ফকির ও গগন’, ভারতী, ভাদ্র ১৩০২; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৬৪-৬৫
‘লালন-গীতিকা’য় ধুয়ায় ও ভনিতায় নিম্নরূপ পাঠভেদ আছে :
ভণিতা– গোরা কি আইন আনিল নদীয়ায়
এতো জীবেরো সম্ভবো নয়।
আলগা বিচার, আলগা আচার
দেখে শুনে লাগে ভয়।
ভনিতা– আবার লালন বলে, মমিন বংশে
জামালকে বৈরাগ্য দেয়।।– পৃ. ২১৪-১৫
১. আনখা < আনকা (অনপেক্ষিত)-- অনর্থক, অকারণ, অপরিচিত;
২. যবন-- অহিন্দু বা বিধর্মী হিসাবে মুসলমানদের যবন বলা হত। মূলে প্রাচীন গ্রিকজাতি যবন নামে পরিচিত ছিল। চৈতন্য পার্ষদ যবন হরিদাস মুসলমান ছিলেন। বৈষ্ণবধর্মে দীক্ষা নিলে পর তাঁর ঐরূপ নামকরণ হয়। চৈতন্যদেব তাঁকে গোস্বামীর পদমর্যাদা দিয়ে সম্মানিত করেন।
৩. জামাল-- জামাল খাঁ নামে একজন মুসলমান বৈষ্ণবধর্মে দীক্ষাগ্রহণ করেন। চৈতন্যদেবের কীর্তি প্রসঙ্গে হরিদাস ও জামালের নাম করায় লালনের ইতিহাস-চেতনারই পরিচয় পাওয়া যায়। বাউল কবি লালন শাহ গ্রন্থে আনোয়ারুল করিম এই জামালকে লালনের একজন শিষ্য বলেছেন (পৃ. ২৪-২৫)। এটি সম্পূর্ণ ভ্রান্ত।
গোরা কি আইন আনিল নদীয়ায়
- Sub Title: এত জীবের সদ্ভাব নয়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 76
বাউল গান এর নতুন প্রবন্ধ
এলে কী শ্যামল পিয়া কাজল মেঘে
- Sub Title: চাঁচর চিকুর ওড়ে পবন-বেগে
ললিতা সখি কই তোমারে
- Sub Title: মন দিয়েছি যারে
শুভদিনে শুভক্ষণে পৃথিবী আনন্দমনে
- Sub Title: দুটি হৃদয়ের ফুল উপহার দিল আজ-
মানুষতত্ত্ব যার সত্য হয় মনে
- Sub Title: সেকি অন্য তত্ত্ব মানে
গুরু শ্ৰী কৃষ্ণ চৈতন্য দয়াময়
- Sub Title: সঙ্কীর্তনের শিরোমণি পতিত পাবন সবে কয়
নজর একদিকে দেওরে
- Sub Title: যদি চিনতে বাঞ্ছা হয় তারে
সখী রাত্র হইল ভোর
- Sub Title: আইনা না মোর প্রাণ প্রিয়া নিদয়া-নিষ্ঠুর ধু
শুন ওরে মন বলি রে তোরে
- Sub Title: হরি হরি বল বদন ভরে
পেয়ে আমি হারিয়েছি গো
- Sub Title: আমার বুকের হারামণি
শ্যাম পিরিতের এত জ্বালা
- Sub Title: আগে তো জানি না
দুপুর বেলাতে একলা পথে
- Sub Title: ও কে হেলিয়া দুলিয়া চলিয়া যায়
আয় বা’ নিলাজে কালা’ রে
- Sub Title: কালা কোন্ ঘাটে ভরিতাম গঙ্গার জল
বাংলা
English 
Comments