বিদেশীর সঙ্গে কেউ প্রেম করো না।
আগে ভাব জেনে প্রেম করো
যাতে ঘুচবে মনের বেদনা।।ভাব দিলে বিদেশীর ভাবে
ভাবে ভাব কভু না মিশিবে।
পথের মাঝে গোল বাঁধিলে
কারো সাথে কেউ যাবে না।।দেশের দেশী যদি সে হয়
মনে করে তারে পাওয়া যায়।
বিদেশী ঐ জংলা টিয়ে
কখনো পোষ মানে না।।নলিনী আর সূর্যের প্রেম যেমন
সেই প্রেমের ভাব লও রসিক সুজন।
অধীন লালন বলে ঠকলে আগে
কাঁদলে শেষে সারবে না।।
বিদেশীর সঙ্গে কেউ প্রেম করো না
- Sub Title: আগে ভাব জেনে প্রেম করো
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 130
লালন গীতি এর নতুন প্রবন্ধ
মা তোমার গোপাল নেমেছে কালিদায়
- Sub Title: সে যে বাঁচে এমন সাধ্য নাই
মন ভবে এসে হয়েছি এক মায়ার ঢেঁকি
- Sub Title: পরের ভানা ভানতে ভানতে নিজের ঘরে নাই খুরাকি
কি সন্ধানে যাই সেখানে - মনের মানুষ
- Sub Title: মনের মানুষ যেখানে
রূপের ঘরে অটল রূপ বিহারে
- Sub Title: অটল রূপ বিহারে
স্বরপের ঘরে অটলরূপ বিহারে
- Sub Title: চেয়ে দেখ না তোরা
যারে ভাবলে পাপীর পাপ হরে
- Sub Title: দিবানিশি ডাক মন তারে
কানাই কার ভাবে তোর
- Sub Title: এ ভাব দেখিরে
পারে যাবি কি ধরে রে মন
- Sub Title: যেতে হুজুরে তরঙ্গ ভবে ভেবে দেখ মন
সেই কালার প্রেম করা সামান্যের কাজ নয়
- Sub Title: ভালো হয় তো ভালোই নইলে ন্যাটা হয়
এসো হে অপারের কাণ্ডারি
- Sub Title: পড়েছি অকূল পাথারে
হীরে লাল জহুরের কুঠি
- Sub Title: আছে এই মানুষ ধড়ে
নতুন দেশের নতুন রাজন
- Sub Title: এসেছে এই নদে ভুবন
বাংলা
English 