“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 সেই অটল রূপের উপাসনা
সেই অটল রূপের উপাসনা
  • Sub Title: কেউ জানে, কেউ জানে না

সেই অটল রূপের উপাসনা
কেউ জানে, কেউ জানে না৷

বৈকুণ্ঠ গোলোকের উপর
আছে রে সে রূপের বেহার
কৃষ্ণের কেউ নয়, রাধার
পতি সে জনা৷
স্বরূপ রূপের এই জেনো ধরণ
দোহার ভাবে টলে দোহার মন
অটলকে টলাতে পারে
কোন জনা।
নরেকার যা হতে জন্মায়
শক্তি ধারা সেই অব্রহ্মায়
অধীন লালন বলে, দিন থাকিতে
জানলে
না।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৫২-৫৩; লালন-গীতিকা, পৃ. ৩০০ (এখানে আভোগর ২য় চরণে ‘অব্রহ্মায়’ স্থলে ‘আবিম্বে’ কথান্তর আছে )

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা
আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা

আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা

  • Sub Title: ক্রমে ক্রমে হৃদ্‌-কমলে খেলবে নুরের খেলা
কেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রে
কেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রে

গৌর চাঁদ

  • Sub Title: কেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন