সে যারে বোঝায়
সেই বোঝে।মকরউল্লাহর (১) মকড় বুঝা
কার সাধ্য আছে।
যথা কাল্লা তথা আল্লা
এমনি রে সে মকরউল্লা
অবোধেরা মকর হীলা
তাই সদায় খোঁজে৷
এরফানি কেতাবেরে (২) ভাই
হরফ মুক্তা (৩) তার কিছুই নাই
তাই ধুড়িলে খোদাকে পাই
খোদেই বলেছে।
এলেম লাদুন্নি (৪) হয় যার
সর্বভেদে মালুম তার
লালন বলে, ছটাকে মোল্লার
দড়বড়ি মিছে৷।
————
৩৭২. লালন-গীতিকা, পৃ.
২০২
১. মকরউল্লা-ঐন্দ্রজালিক;
২. এরফানি কেতাব- যে গ্রন্থে ঈশ্বরোপলব্ধির কথা আছে; ৩. হরফ মুক্তা (আরবি)– হরফ-অক্ষর, মুক্তা-ছেদ বিন্দু। ৪. এলেম লাদুন্নি
এলেম-বিদ্যা, লাদুন্নি-গোপন।
সে যারে বোঝায় সেই বোঝে
- Sub Title: সেই বোঝে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 242
লালন গীতি এর নতুন প্রবন্ধ
দমের উপর আসন ছিল তার
- Sub Title: আসমান – জমিন না ছিল আকার
আগে মন সাজো প্রকৃতি
- Sub Title: প্রকৃতির স্বভাব ধরো সাধন করো
বড় রসিক বিনে কেবা তারে চিনে
- Sub Title: কেবা তারে চেনে
আমি কোন সাধনে তারে পাই
- Sub Title: আমার জীবনের জীবন সাঁই
ফুলে হয় ফলের পরিচয়
- Sub Title: ও তাই সাঁই রূপেতে জানা যায়
নবী না চিনে কি আল্লা পাবে
- Sub Title: পাবে
সে প্রেম গুরু জানাও আমায়
- Sub Title: আমার মনের কৈতব-আদি
ধর রে অধরচাঁদেরে অধরে অধর দিয়ে
- Sub Title: ক্ষীরোদ মৈথুনের ধারা, ধর রে রসিক নাগরা
প্রেমবাজারে কে যাবি তোরা আয় গো আয়
- Sub Title: প্রেমের গুরু কল্পতরু প্রেমরসে মেতে রয়
যেখানে সাঁইর বারামখানা
- Sub Title: শুনিলে প্রাণ চমকে উঠে
এনেছে এক নবিন গোরা
- Sub Title: নতুন আইন নদীয়াতে
বাংলা
English