“হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি… আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সে-ই, যে সবচেয়ে তাকওয়াবান।” — সূরা হুজুরাত, ৪৯:১৩

Select your language

আদমের কালেবে খোদা খোদে বিরাজে
আদমের কালেবে খোদা খোদে বিরাজে

আদমের কালেবে খোদা খোদে বিরাজে

খাকি আদমের ভেদ পশু কি বোঝে
আদমের কালেবে খোদা
খোদে বিরাজে।।

আদম শরীরে আমার ভাসয় বলিছে অধর সাঁই নিজে
নৈলে কি আদমকে ছেজদা ফেরেস্তায় সাজে।।

শুনি আজজীল খাসতন
খাকে আদম তন গঠন
গঠেছে সেই আজাজীল
খবিছ হল
আদম তন না ভজে।।

আব আতষ খাক বাদে ঘর
গঠল জান মালেক মোক্তার
কোন চিজে;লালন বলে এ ভেদ
সব জানে যে সে?

Comments

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন