“হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি… আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সে-ই, যে সবচেয়ে তাকওয়াবান।” — সূরা হুজুরাত, ৪৯:১৩

Select your language

আমার হয় না রে সে মনের মত মন
আমার হয় না রে সে মনের মত মন

আমি জানবো কি সে রাগের কারণ

আমার হয় না রে সে মনের মত মন।
আমি জানবো কি সে রাগের কারণ।।

পড়ে রিপু ইন্দ্রিয়ের ভোলে
মন বেড়ায় রে ডালে আলে
এবার দু মনে এক মন হলে
এড়াই শমন।।

রসিক ভক্ত যারা
মনে মনে মিশালো তারা
এবার শাসন করে তিনটি ধারা
পেল রতন।।

কিসে হবে নাগিনী বস
সাধবো কবে অমৃত-রস
দরবেশ সিরাজ সাঁই কয়, বিষেতে নাশ
হলি লালন।।

শিল্পীঃ টুনটুন শাহ্‌ ফকির (Tuntun Shah Fakir) :

Comments

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন