মুর্শিদ ধনী গুণমণি গোপনে র’ল।
এ সংসারে তাঁরে চিনা না গেলো।।চার যুগে সে রয় গোপনে
দেখা নাই করো সনে
ব্রহ্মা বিষ্ণু না পায় ধ্যানে
মুনিগণ ঘুরে ম’ল;
নূরনবিকে মেহের করে
আপনি দিদার দিল।।ইঞ্জিল, তৌরাত, জব্বুর, কোরান
চার কেতাব করলেন সোবহান
কোনটা তাঁর করলেন নিশান
তার প্রমাণ জগতে আর কে র’ল;
সে কখন কোন ধেয়ানে থাকে
কিছুই না জানা গেলো।।সাধুর জবানে শুনি
ধরাতে আছেন ধনি
কথা কয় না গুণমণি
চেনা বিষম দায় হল;
ভেবে লালন বলে ম’লাম ঘুরে
মানুষ জনম অসার হলো।।
মুর্শিদ ধনী গুণমণি গোপনে র’ল
- Sub Title: এ সংসারে তাঁরে চিনা না গেলো
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 218
লালন গীতি এর নতুন প্রবন্ধ
মন দুঃখে বাঁচি না সদাই
- Sub Title: সাড়ে তিন কাঠা জমির প্রমাণ তাই
যদি উজান বাঁকে তুলসী ধায়
- Sub Title: খাঁটি তার পূজা বটে চরণচাঁদে পায়
অবোধ মন রে তোমার হলো না দিশে
- Sub Title: এবার মানুষের করণ হবে কিসে
খোদা বিনে কেউ নাই এই সংসারে
- Sub Title: মহা পাপের দায় কে উদ্ধার করে
আমার ঘরের চাবি পরের হাতে
- Sub Title: কেমনে খুলিয়া সে ধন দেখবো চক্ষেতে
মারুফত কারে বলে জান মন
- Sub Title: মন
ওরে মন আর কি যাবি
- Sub Title: আবহায়াত নদীর পারে
গুরু দোহাই তোমার, মনকে আমার লও গো সুপথে
- Sub Title: তোমার দয়া বিনে তোমার সাধবো কি মতে
নবিজী মুরিদ কোন ঘরে
- Sub Title: কোন কোন চার এয়ারে এসে চাঁদোয়া ধরে
যে জানে ফানার ফিকির সেই জানে ফকিরী
- Sub Title: ফকির হয় কি করলে নাম জিকির
গৌর প্রেম করবি যদি ও নাগরী
- Sub Title: কূলের গৌরব আর কোরনা
মিছে ভবে খেলতে আলি তাস
- Sub Title: ও তোর মন্ত্রী করল সর্বনাশ
বাংলা
English