“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি—বাংলা ভাষার মর্যাদা রক্ষায় জাতির আত্মত্যাগের অমর স্মারক।”

Select your language

অনুরাগ নইলে কি সাধন হয়
অনুরাগ নইলে কি সাধন হয়

সে তো শুধু মুখের কথা নয়

অনুরাগ নইলে কি সাধন হয়।
সে তো শুধু মুখের কথা নয়।।

বনের পশু হনুমান
রাম বিনে তার নাই ধিয়ান
কইট মনে মুদে নয়ন
অন্যরুপে না ফিরে চায়।।

তার সাক্ষী দেখ চাতকেরে
তৃষ্ণায় জীবন যায় মরে
তবু অন্য বারি খায় না রে
থাকে মেঘের জল আশায়।।

রামদাস মুচির ভক্তিতে
গঙ্গা এল চাম- কেঠোতে
সে রূপ সাধল কত মহতে
কেবল লালন কূলে কূলে বায়।।

শিল্পীঃ- শফি মন্ডল

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন