“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 সবে বলে লালন ফকির হিন্দু কি যবন
সবে বলে লালন ফকির হিন্দু কি যবন
  • Sub Title: লালন বলে আমি আমার না জানি সন্ধানী

সবে বলে লালন ফকির হিন্দু কি যবন।
লালন বলে আমি আমার না জানি সন্ধানী

একই ঘাটে আসা যাওয়া
একই পাটনী দিচ্ছে খেওয়া
কেউ খায় না কারও ছোঁয়া
বিভিন্ন জল কে কোথায় পান
বেদ-পুরাণে করেছে জারি
যবনের সাঁই, হিন্দুর হরি
লালন বলে বুঝতে নারি
দুই রূপ সৃষ্টি করলেন কি তার প্রমাণ।
বিবিদের নাই মুসলমানী
পৈতা যার নাই সেও তো বামনী
বোঝ রে ভাই দিব্যজ্ঞানী
লালন তেমনি খাতনার জাত একখানা৷।
————
লালন শাহ ও তাঁর গান, পৃ. ৭২
‘মহাত্মা লালন ফকির’ গ্রন্থে সঞ্চারী অনুপস্থিত; সমাপ্তিসূচক ভনিতার চরণটিও নেই। অন্তরার পাঠে সামান্য ভিন্নতা আছে :
এক ঘাটেতে আসা যাওয়া
একই পাটনী দিচ্ছে খেওয়া
তবে কেউ খায় না কারও ছোঁয়া
ভিন্ন জল কোথাতে পান– পৃ. ১৯

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়
আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়

আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়

  • Sub Title: তা নইলে কি ফেরেস্তারে সেজদা দিতে কয়
আশেকে গঠলো বিহারী
আশেকে গঠলো বিহারী

আশেকে গঠলো বিহারী

  • Sub Title: জ্ঞানের বাতি শীঘ্ৰ গড়ি
কই হল মোর মাছ ধরা
কই হল মোর মাছ ধরা

কই হল মোর মাছ ধরা

  • Sub Title: চিরদিন ধাপ ঠেলিয়ে হলাম আমি বলসারা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন