“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আর কত দুখ দেবে, বলো মাধব বলো
আর কত দুখ দেবে, বলো মাধব বলো
  • Sub Title: দুখ্ দিয়ে যদি সুখ পাও তুমি কেন আঁখি ছলছল॥

আর কত দুখ দেবে, বলো মাধব বলো।
দুখ্ দিয়ে যদি সুখ পাও তুমি কেন আঁখি ছলছল॥
তব শ্রীচরণ তলে আমি চাহি ঠাঁই,

তুমি কেন ঠেল বাহিরে সদাই;
আমি কি এতই ভার এ জগতে যে, পাষাণ তুমিও টল॥

ক্ষুদ্র মানুষ অপরাধ ভোলে তুমি নাকি ভগবান,
তোমার চেয়ে কি পাপ বেশি হ’ল (মোরে) দিলে না চরণে স্থান।
হে নারায়ণ! আমি নারায়ণী সেনা,
মোরে কুরুকুল দিতে ব্যথা কি বাজে না,
(যদি) চার হাতে মেরে সাধ নাহি মেটে দু’চরণ দিয়ে দ’ল॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই

  • Sub Title: যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুন্তে পাই॥
বসন্ত এলো এলো এলো রে
বসন্ত এলো এলো এলো রে

বসন্ত এলো এলো এলো রে

  • Sub Title: পঞ্চম স্বরে কোকিল কুহরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন