“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যত নাহি পাই দেবতা তোমায়
যত নাহি পাই দেবতা তোমায়
  • Sub Title: তত কাঁদি আর পূঁজি

যত নাহি পাই দেবতা তোমায়,
তত কাঁদি আর পূঁজি
ত্ই লুকাও ধরা নাহি দাও

ততই তোমারে খুঁজি
তত কাঁদি আর পূজি॥

কত সে রূপের রঙের মায়ায়
আড়াল করিয়া রাখ আপনায়
তবু তব পানে অশান্ত মন
কেন ধায় নাহি বুঝি॥

কাঁদালে যদি গো এমন করিয়া
কেন প্রেম দিলে তবে
অন্তবিহীন এ লুকোচুরির
শেষ হবে নাথ কবে?

সহে না হে নাথ বৃথা আসা যাওয়া
জনমে জনমে এই পথ চাওয়া
কাঁদিয়া কাঁদিয়া ফুরায়ে গেল
চোখের জলের পুঁজি॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

তব মুখখানি খুঁজিয়া ফিরি গো
তব মুখখানি খুঁজিয়া ফিরি গো

তব মুখখানি খুঁজিয়া ফিরি গো

  • Sub Title: ফুল ঝরে যায় তব স্মৃতি জাগে কাঁটার মতন বুকে
এ কি অপরূপ রূপে মা তোমায়
এ কি অপরূপ রূপে মা তোমায়

এ কি অপরূপ রূপে মা তোমায়

  • Sub Title: ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল্ করে লাবণী॥
আজি নাহি কিছু মোর মান-অপমান বলে
আজি নাহি কিছু মোর মান-অপমান বলে

আজি নাহি কিছু মোর মান-অপমান বলে

  • Sub Title: সকলি দিয়াছি মোর ঠাকুরের রাঙা চরণের তলে॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন