আসে বসন্ত ফুল-বনে
সাজে বনভূমি সুন্দরী।
চরণে পায়েলা রুমুঝুমুমধুপ উঠিছে গুঞ্জরী।।
ফুলরেণু-মাখা দখিনা বায়
বাতাস করেছে বন-বালায়,
বন-কবরী-নিকুঞ্জ-ছায়
মুকুলিকা ওঠে মুঞ্জরি।।কুহু আজি ডাকে মুহুমুহু,
‘পিউ কাঁহা’ কাঁদে উহু উহু
পাখায় পাখায় দোঁহে দুঁহু
বাঁধে চঞ্চর চঞ্চরী।।দুলে আলো-ছায়া বন-দুকূল,
ওড়ে প্রজাপতি কল্কা ফুল
কর্ণে অতসী স্বর্ণ-দুল
আলোক-লতার সাত-নরী।।পদ্ম ডলিয়া পায়ে বালা
করিয়াছে সারা বন আলা,
দ্বারে মঞ্জুরী-দীপ জ্বালা,
ডালপালা রচে ফুলছড়ি।।কবি, তোর ফুল-মালি কেমন,
ফাল্গুনে শূন্য পুষ্পবন,
বরিবি বঁধূরে এলে কানন
রিক্ত হাতে কি ভুল ভরি।।
আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী
- Sub Title: সাজে বনভূমি সুন্দরী
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 3
বাউল গান এর নতুন প্রবন্ধ
আর লুকাবি কোথায় মা কালী
- Sub Title: আমার বিশ্ব-ভুবন আঁধার করে
শোনগো সখী ললিতে আমার
- Sub Title: বন্ধে আমার দুক্ষ বুঝলো না ধু
বিশাখা গো সখা আমার কুঞ্জে আইল না
- Sub Title: আমি কার লাগি বিছাইলাম ফুলের বিছানা
বাঁশি বাজে কোন বনে গো সজনী ঐ শোনা যায়
- Sub Title: শুনিয়া বাঁশির ধ্বনি আমার গৃহে থাকা হইল দায়
ত্রাণ কর মওলা মদিনার উম্মত তোমার
- Sub Title: উম্মত তোমার গুনাহ্গার কাঁদে
হরদম পড় ইল্লাল্লা আরও রাখিয়ে বরজখ মনরে ভোলা
- Sub Title: আরও রাখিয়ে বরজখ মনরে ভোলা
সহজে অধর মানুষ না যায় ধরা
- Sub Title: হতে হবে জ্যান্তে মরা
অজ্ঞান মন, গুরু কি ধন চিনিলায় না
- Sub Title: পাতল স্বভাব গেল না
মহাসিংহাসনে বসি শুনিছ, হে বিশ্বপিত
- Sub Title: তোমারি রচিত ছন্দে মহান্ বিশ্বের গীত
মা তোর গোপাল নেবেছে কালিদয়
- Sub Title: সে যে বাঁচে এমন রূপ ও নয়
বাঁধন কেন ভূষণ-বেশে
- Sub Title: তোরে ভোলায় হায় অভাগী
বাংলা
English 
Comments