“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমি সূর্যমুখী ফুলের মত দেখি তোমায়
আমি সূর্যমুখী ফুলের মত দেখি তোমায়
  • Sub Title: দেখি তোমায় দূরে থেকে

আমি সূর্যমুখী ফুলের মত
দেখি তোমায় দূরে থেকে
দলগুলি মোর রেঙে ওঠে

তোমার হাসির কিরণ মেখে’॥

নিত্য জানাই পেম-আরতি
যে পথে, নাথ, তোমার গতি
ওগো আমার ধ্রুব-জ্যোতি
সাধ মেটে না তোমায় দেখে’॥

জানি তুমি আমার পাওয়ার বহু দূরে, হে দেবতা!
আমি মাটির পূজারিণী, কেমন ক’রে জানাই ব্যথা।

সারা জীবন তবু, স্বামী,
তোমার ধ্যানেই কাঁদি আমি
সন্ধ্যাবেলায় ঝরি যেন
তোমার পানে নয়ন রেখে’॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন