মোর মাধব-শূন্য মাধবী-কুঞ্জে (সখি গো)
আমি যাব না যাব না, দেখিতে পাব না
সে শ্যাম নীরদ-পুঞ্জে।মোরে থাকিতে দে গো এমনি পড়ে,
মোরে মাখিতে দে সেই পথের ধূলি
চলে গেছে হরি যে পথ ধরে।
সখি খুলে নীল শাড়ি দে লো তাড়াতাড়ি
গেরুয়া বসন পরায়ে,
ব্রজে নীলমণি নাই, কি হবে বৃথাই
গায়ে নীল শাড়ি জড়ায়ে।
তোরা খুলে নে লো মোর আভরণ,
কপাল যাহার পুড়েছে লো সই
ভস্ম যে তার ললাট-ভূষণ।।জনম যাহার যাইবে কাঁদিয়া
কাঁদিতে দে তারে একাকী,
বৃথা প্রবোধ তারে দিসনে তোরা,
জানি নয়নের জল হয়তো শুকাবে
শুকাবে ব্যথার রেখা কি?
ভুলে যা লো তোরা ভুলে যা আমায়,
যদি কৃষ্ণেরে তোরা ভুলিতে পারিস
ভুলিতে পারিবি রাধায়।।
মোর মাধব-শূন্য মাধবী-কুঞ্জে
- Sub Title: আমি যাব না যাব না দেখিতে পাব না
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 14
বাউল গান এর নতুন প্রবন্ধ
বন্ধু আইলায় না আইলায় না আইলায় না রে
- Sub Title: দারুণ কোকিলার রবে বুক ভাসিয়া যায় রে
মুরশিদ বিনে কি ধন আর আছে রে মন এ জগতে
- Sub Title: যে নাম স্মরণ করে
এ কী লীলে মানুষ লীলে দেখি গোকুলে
- Sub Title: হবিনন্দ ঘোষের বাদা মাথায় নিলে
শ্যাম না কি বাজায় মোহন বাঁশি গো সখী
- Sub Title: ঐ শোনা যায় কদমতলায় সখী ধু
জান গা পদ্ম নিরূপণ
- Sub Title: কোন পদ্মে গুরুর আসন
বাসন্তী, হে ভুবনমোহিনী
- Sub Title: দিকপ্রান্তে বনবনান্তে
আমরা সবাই রাজা
- Sub Title: নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
এ কিরে সাঁইয়ের আজব লীলে
- Sub Title: আমার বলতে ভয় হয়রে দেলে
মন আমার কুসর মাড়ায় জাট হলরে
- Sub Title: চিরদিন গুতায় পেড়ে আঁটলো নারে
এই কথাটাই ছিলেম ভুলে
- Sub Title: মিলব আবার সবার সাথে ফাল্গুনের এই ফুলে ফুলে
আমার ‘সাম্পান’ যাত্রী না লয়
- Sub Title: ভাঙা আমার তরি
তারে কি আর ভুলতে পারি
- Sub Title: মন দিয়েছি যে চরণে
বাংলা
English 
Comments