“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যে পেয়েছে আল্লার নাম সোনার কাঠি
যে পেয়েছে আল্লার নাম সোনার কাঠি
  • Sub Title: তার কাছে ভাই এই দুনিয়া দুধের বাটি॥

যে পেয়েছে আল্লার নাম সোনার কাঠি,
তার কাছে ভাই এই দুনিয়া দুধের বাটি॥
দীন দুনিয়া দুই-ই পায় সে মজা লোটে,

রোজা রেখে সন্ধ্যাবেলা শিরনি জোটে,
সে সদাই বিভোর পিয়ে খোদার এশ্‌ক খাঁটি॥

সে গৃহী তবু ঘরে তাহার মন থাকে না,
হাঁসের মতন জলে থেকেও জল মাখে না;
তার সবই সমান খাঁটি সোনা এঁটেল্ মাটি॥

সবই খোদার দান ভেবে সে গ্রহণ করে,
দুঃখ-অভাব সুখের মতই জড়িয়ে ধরে,
ভোগ করে সে নিত্য বেহেশ্‌ত্‌ পরিপাটি॥

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ওর নিশীথ-সমাধি ভাঙিও না
ওর নিশীথ-সমাধি ভাঙিও না

ওর নিশীথ-সমাধি ভাঙিও না

  • Sub Title: মরা ফুলের সাথে ঝরিল যে ধূলি-পথে
এলো ফুলের মহলে ভোমরা গুনগুনিয়ে
এলো ফুলের মহলে ভোমরা গুনগুনিয়ে

এলো ফুলের মহলে ভোমরা গুনগুনিয়ে

  • Sub Title: ও-সে কুঁড়ির কানে কানে কী কথা যায় শুনিয়ে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন