ভুল করে আসিয়াছি
অপরাধ যেয়ো ভুলে
দেবতা চাহে কি ফুল মরে যবে পদমূলে।।ভুলে গেছি স্বপন-ঘোরে
তুমি যে ভুলেছ মোরে,
তব খুঁজি স্মৃতির রেখা
ভাঙন-ধরা মনের কূলে।।নাহি মনে- ব্যথা দিয়ে কবে কথা কয়েছিলে,
বিশ্ব আমার শূন্য করে কবে বঁধু বিদায় নিলে।
হাসি-মুখখানি শুধু মনে ওঠে দুলে দুলে।।আমার স্মৃতির চিতা পুড়িতে সে কত বাকি
দেখিয়া চলিয়া যাব যে দেশে নাই তোমার আঁখি।
তুমি থাকো হাসির দেশে, আমি হতাশার কূলে।।
ভুল করে আসিয়াছি অপরাধ যেয়ো ভুলে
- Sub Title: অপরাধ যেয়ো ভুলে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 140
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
তোমার নামে একি নেশা হে প্রিয় হজরত
- Sub Title: যত চাহি তত কাঁদি আমার মেটে না হসরত
বুলবুলি নীরব নার্গিস-বনে
- Sub Title: ঝরা বন-গোলাপের বিলাপ শোনে
নাইয়া! ধীরে চালাও তরণী
- Sub Title: একে ভরা ভাদর তায় বালা মাতোয়ালা
শ্মশান-কালীর নাম শুনে রে
- Sub Title: মা যে আমার শবের মাঝে শিব জাগায়
আকুল হলি কেন বকুল বনের পাখি
- Sub Title: দেখেছিস তুইও নাকি প্রিয়ার ডাগর আঁখি
এসো বঁধূ ফিরে এসো
- Sub Title: দিব ও-চরণে ডারি’ মোর তনু মন প্রাণ
তোমার বিনা-তারের গীতি
- Sub Title: বাজে আমার বীণা-তারে
ও কে সোনার চাঁদ কাঁদে রে
- Sub Title: হেরা গিরির ‘পরে!
হে মদিনার বুলবুলি গো
- Sub Title: গাইলে তুমি কোন গজল
আজি কুসুম-দীপালি জ্বলিছে বনে
- Sub Title: জ্বলে দীপ-শিখা আম্র-মুকুলে
ভোলো প্রিয় ভোলো ভোলো আমার স্মৃতি
- Sub Title: তোরণ-দ্বারে বাজে করুণ বিদায়-গীতি
বাংলা
English