“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গুণে গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায়
গুণে গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায়
  • Sub Title: রূপে লাবেন্য মাধুরী ও শ্রী-তে হূরী-পরী লাজ পায়॥

গুণে গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায়
রূপে লাবেন্য মাধুরী ও শ্রী-তে হূরী-পরী লাজ পায়॥
নর নহে, নারী ইসলাম ‘পরে প্রথম আনে ঈমান

আম্মা খাদিজা জগতে সর্ব প্রথম মুসলমান।
পুরুষের সব গৌরব ম্লান এক এই মহিমায়॥

নবী-নন্দিনী ফাতেমা মোদের সতী-নারীদের রানী
যাঁর ত্যাগ সেবা স্নেহ ছিল মরুভূমে কওসর পানি
যাঁর গুণ-গাথা ঘরে ঘরে প্রতি নর-নারী আজো গায়॥

রহিমার মত মহিমা কাহার তাঁর সম সতী কেবা
নারী নয় যেন মূর্তি ধরিয়া এসেছিল পতি-সেবা
মোদের খাওয়ালা জতের আলা বীরত্বে গরিমায়॥

রাজ্য-শাসনে রিজিয়ার নাম ইতিহাসে অক্ষয়
শৌর্যে সাহসে চাঁদ-সুলতানা বিশ্বের বিস্ময়।
জেবুন্নেসার তুলনা কোথায়, জ্ঞানের তপস্যায়॥

আঁধার হেরেমে বন্দিনী হল সহসা আলোর মেয়ে
সেইদিন হতে ইসলাম গেল গ্লানির কালিতে ছেয়ে।
লক্ষ খালেদ আসিবে যদি এ নারীরা মুক্তি পায়॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

সে চলে গেছে বলে কি গো
সে চলে গেছে বলে কি গো

সে চলে গেছে বলে কি গো

  • Sub Title: স্মৃতিও হায় যায় ভোলা (হায়)
খেলি আয় পুতুল-খেলা ব’য়ে যায় খেলার বেলা
খেলি আয় পুতুল-খেলা ব’য়ে যায় খেলার বেলা

খেলি আয় পুতুল-খেলা ব’য়ে যায় খেলার বেলা

  • Sub Title: বাবা ঐ যান আপিসে ভাবনা কিসের খোকারা দোলায় ঘুমোয় ঐ
ডুবু ডুবু ধর্ম-তরী ফাট্ল মাইন
ডুবু ডুবু ধর্ম-তরী ফাট্ল মাইন

ডুবু ডুবু ধর্ম-তরী ফাট্ল মাইন

  • Sub Title: সামাল সামাল পড়ল সাড়া ব-মাল মেয়ে মর্দার
কালো জাম রে ভাই
কালো জাম রে ভাই

কালো জাম রে ভাই

  • Sub Title: লাউ বুঝি তোর দিদি মা আর কুমড়ো তোর দাদা মশাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন