“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নব কিশলয় -রাঙা শয্যা পাতিয়া
নব কিশলয় -রাঙা শয্যা পাতিয়া
  • Sub Title: বালিকা-কুঁড়ির মালিকা গাঁথিয়া

নব কিশলয় -রাঙা শয্যা পাতিয়া
বালিকা-কুঁড়ির মালিকা গাঁথিয়া
আমি একেলা জাগি রজনী

বঁধু, এলো না তো কই সৃজনী,
বিজনে বসিয়া রচিলাম বৃথা
বনফুল দিয়া ব্যজনী।

কৃষ্ণচূড়ার কলিকা অফুট
আমি তুলি, আনি’ বৃথা রচিনু মুকুট,
মোর হৃদয়ের রাজা এল না,
আমার হৃদি-সিংহাসন শূন্য রহিল
আমি যাহার লাগিয়া বাসর সাজাই
সে ভাবে, মিছে এ খেলনা (সখি)।

সে- যে জীবন লইয়া খেলা করে সখী,
আমি মরণের তীরে ব’সে তা’রে ডাকি
হেসে যায় বঁধু আন ঘরে
সে-যে জীবন লইয়া খেলা করে (সখী)।

সে-যে পাষাণের মুরতি
বৃথা পূজা-আরতি
নিবেদন করি তার পায়:
সাধে কি গো বলে সবে
পাষাণ গলেছে কবে?
তবু মন পাষাণেই ধায়
তবু মন পাষাণেই ধায় (সখি রে)।

আমি এবার মরিয়া পুরুষ হইব,
বঁধু হবে কুলবালা
দিয়ে তারে ব্যথা যাব যথা-তথা
বুঝিবে সেদিন কালা,
বিরহিণীর কি-যে জ্বালা
তখনি বুঝিবে কালা॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

প্রণমি তোমায় বন-দেবতা
প্রণমি তোমায় বন-দেবতা

প্রণমি তোমায় বন-দেবতা

  • Sub Title: শাখে শাখে শুনি তব ফুল-বারতা
কে বিদেশি বন-উদাসী
কে বিদেশি বন-উদাসী

কে বিদেশি বন-উদাসী

  • Sub Title: বাঁশের বাঁশী বাজাও বনে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন