“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আশু-প্রয়াণ গীতি
আশু-প্রয়াণ গীতি
  • Sub Title: বাংলার বাণী বাংলার বীর

কোরাস্: বাংলার ‘শের’, বাংলার শির,
বাংলার বাণী, বাংলার বীর
সহসা ও-পারে অস্তমান।

এপারে দাঁড়ায়ে দেখিল ভারত মহা-ভারতের মহাপ্রয়াণ।।

বাংলার ঋষি বাংলার জ্ঞান বঙ্গবাণীর শ্বেতকমল,
শ্যাম বাংলার বিদ্যা-গঙ্গা অবিদ্যা-নাশী তীর্থ-জল!
মহামহিমার বিরাট পুরুষ শক্তি-ইন্দ্র তেজ-তপন-
রক্ত-উদয় হেরিতে সহসা হেরিনু সে-রবি মেঘ-মগন।

কোরাস্: বাংলার ‘শের’, বাংলার শির,
বাংলার বাণী, বাংলার বীর
সহসা ও-পারে অস্তমান।
এপারে দাঁড়ায়ে দেখিল ভারত মহা-ভারতের মহাপ্রয়াণ।।

মদ-গর্বীর গর্ব-খর্ব বল-দর্পীর দর্প-নাশ
শ্বেত-ভিতুদের শ্যাম বরাভয় রক্তাসুরের কৃষ্ণ ত্রাস।
নব ভারতের নব আশা-রবি প্রাচী’র উদার অভ্যুদয়
হেরিতে হেরিতে হেরিনু সহসা বিদায়-গোধূলি গগনময়।

কোরাস্: বাংলার ‘শের’, বাংলার শির,
বাংলার বাণী, বাংলার বীর
সহসা ও-পারে অস্তমান।
এপারে দাঁড়ায়ে দেখিল ভারত মহা-ভারতের মহাপ্রয়াণ।।

পড়িল ধসিয়া গৌরীশঙ্কর হিমালয়-শির স্বর্গচূড়,
গিরি কাঞ্চন-জঙ্ঘা গিরিল- বাংলার যবে দিন-দুপুর।
শিশুক-হাঙর শোষিছে রক্ত, মৃত্যু শোষিছে সাগর-প্রাণ-
পরাধীনা মা’র স্বাধীন সুতের মেদ-ধূমে কালো দেশ-শ্মশান।

কোরাস্: বাংলার ‘শের’, বাংলার শির,
বাংলার বাণী, বাংলার বীর
সহসা ও-পারে অস্তমান।
এপারে দাঁড়ায়ে দেখিল ভারত মহা-ভারতের মহাপ্রয়াণ।।

অরাজক মারি মড়া-কান্নায় দেশ-জননীর বদ্ধ শ্বাস,
হে দেব-আত্মা! স্বর্গ হইতে দাও কল্যাণ, দাও আভাস,
কেমন করিয়া মৃত্যু মথিয়া মৃত্যুঞ্জয় হয় মানব;
শব হয়ে গেছ, শিব হয়ে এস দেবকী-কারার নীল কেশব।

কোরাস্: বাংলার ‘শের’, বাংলার শির,
বাংলার বাণী, বাংলার বীর
সহসা ও-পারে অস্তমান।
এপারে দাঁড়ায়ে দেখিল ভারত মহা-ভারতের মহাপ্রয়াণ।।

স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মৃত্যু হয় ১৯২৪ খ্রিষ্টাব্দের ২৫শে মে (আষাঢ় ১৩৩১ বঙ্গাব্দ)। নজরুল তাঁর স্মরণে রচনা করেছিলেন ‘আশু-প্রয়াণ গীতি’। বঙ্গবাণী পত্রিকার ‘আষাঢ় ১৩৩১ সংখ্যায় গানটি প্রকাশিত হয়েছিল।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

করে কামসাগরে এই কামনা
করে কামসাগরে এই কামনা

করে কামসাগরে এই কামনা

  • Sub Title: দান করিয়ে মধু কুলের কুলবধূ
কেমন দেহভাণ্ড চমৎকার
কেমন দেহভাণ্ড চমৎকার

কেমন দেহভাণ্ড চমৎকার

  • Sub Title: আগুন, জল, আকাশ, বাতাস আর মাটিতে গঠন তার
সখি রে, পিরীত বুঝবে কে
সখি রে, পিরীত বুঝবে কে

সখি রে, পিরীত বুঝবে কে

  • Sub Title: আঁধার হৃদয়ক দুঃখকাহিনী বোলব শুনবে কে
ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না
ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না

ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না

  • Sub Title: আমি রাই অপেক্ষায় বসে আছি হাতে নিয়ে মোহন বাঁশি রাই এলো না
ওগো নদী, আপন বেগে পাগল-পারা
ওগো নদী, আপন বেগে পাগল-পারা

ওগো নদী, আপন বেগে পাগল-পারা

  • Sub Title: আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধভরে তন্দ্রাহারা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন