“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমায় যারা দেয় মা ব্যথা
আমায় যারা দেয় মা ব্যথা
  • Sub Title: তোরই ইচ্ছায় ইচ্ছাময়ী!

আমায় যারা দেয় মা ব্যথা আমায় যারা আঘাত করে,
তোরই ইচ্ছায় ইচ্ছাময়ী!
আমায় যারা ভালবাসে বন্ধু ব’লে বক্ষে ধরে, –

তোরই ইচ্ছায় ইচ্ছাময়ী!!

আমার আপমান করে যে
মাগো তোরই ইচ্ছা সে যে
আমায় যারা যায় মা ত্যেজে যারা আমার আসে ঘরে,
তোরই ইচ্ছায় ইচ্ছাময়ী॥

আমার ক্ষতি করতে পারে অন্য লোকের সাধ্য কি মা;
দুঃখ যা পাই তোরই সে দান, মাগো সবই তোর মহিমা!
তাই পায়ে কেহ দলে যবে
হেসে সয়ে যাই নীরবে,
কে কারে দুখ্ দেয় মা কবে তোর আদেশ না পেলে পরে
তোরই ইচ্ছায় ইচ্ছাময়ী!!

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

তুই কে ছিলি তাই বল
তুই কে ছিলি তাই বল

তুই কে ছিলি তাই বল

  • Sub Title: কোন্ কাননের পুষ্পরানী কোন্ সরসীর জল॥
ভুবন-জয়ী তোরা কি হায়
ভুবন-জয়ী তোরা কি হায়

ভুবন-জয়ী তোরা কি হায়

  • Sub Title: খোদার রাহে আনল যারা দুনিয়া না-ফরমান
উচ্ছে নহে ঝিঙে নহে নহে সে পটল
উচ্ছে নহে ঝিঙে নহে নহে সে পটল

উচ্ছে নহে ঝিঙে নহে নহে সে পটল

  • Sub Title: পিয়া হতে জনম তাই পি’য়াজ সুডোল ব্রজের আলু॥
ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান
ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান

ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান

  • Sub Title: জাগো জাগো তন্দ্রা-অলস রে সাজো সাজো রণ-সাজে
অঞ্জলি লহ মোর সঙ্গীতে
অঞ্জলি লহ মোর সঙ্গীতে

অঞ্জলি লহ মোর সঙ্গীতে

  • Sub Title: প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন