ও মন চল অকুল পানে
মাতি হরিপ্রেম-গুণগানে।
নদী যেমন ধায় অকূলেকূল যত তায় টানে।।
তুই কোন পাহাড়ে ঠেকলি এসে
কোন পাথারের জল,
হরির প্রেমে গলে এবার
সেই অসীমে চল,
তুই স্রোতের বেগে দুলবি রে
কূল বাধা যদি হানে।।কুলু কুল কুলুকুলু হরিগুণ-গান
গাইবি অবিরল,
আর দুই কূলে প্রেম-ফুল ফুটায়ে
করবি রে শ্যামল,
যত তাপিত প্রাণ হবে শীতল
তোর জলে সিনানে।।এ পারের সব যাত্রী যাবে
তোর বুকে ওপারে,
তোর কূলে শ্যাম বাজিয়ে বাঁশি
আসবে অভিসারে,
শ্যামের ছবি ধরবি বুকে
মাতবি প্রেম-তুফানে।।[ভজন, (‘আরে দাতা শোন’ সুর)]
ও মন চল অকুল পানে
- Sub Title: মাতি হরিপ্রেম-গুণগানে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 121
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আমরা পানের নেশার পাগল
- Sub Title: পান-বেহুঁশে আয় রেখে ওই সাকির বিলোল্ আঁখির পাশ
গভীর রাতে জাগি’ খুঁজি তোমারে
- Sub Title: দূর গগনে প্রিয় তিমির-পারে
আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল
- Sub Title: লাজে-বাধো-বাধো বোল
চৈতালি চাঁদিনী রাতে
- Sub Title: নব মালতীর কলি মুকুল-নয়ন তুলি’
আন গোলাপ-পানি, আন আতরদানি গুলবাগে
- Sub Title: সেহেলি গো কিছু ভালো নাহি লাগে
কেন প্রাণ ওঠে কাঁদিয়া
- Sub Title: কাঁদিয়া কাঁদিয়া কাঁদিয়া গো
মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে
- Sub Title: তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে
জুঁই-কুঞ্জে বন-ভোমরা কেন গুঞ্জে গুনগুন
- Sub Title: প্রেম-ঝর্নার মধু-মঞ্জুরি বাজে বক্ষে রুনুঝুন
মোর বুক-ভরা ছিল আশা
- Sub Title: ছিল প্রাণ-ভরা ভালোবাসা
ঝরাফুল-বিছানো পথে
- Sub Title: এসো বিজন-বাসিনী
কত সে জনম কত সে লোক
- Sub Title: পার হয়ে এলে হে প্রিয় মোর
দাও শৌর্য দাও ধৈর্য্য
- Sub Title: দাও প্রাণ
বাংলা
English