জাতের নামে বজ্জাতি সব, জাত-জালিয়াৎ খেলছ জুয়া!
ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয়তো মোয়া॥
হুঁকোর জল আর ভাতের হাঁড়ি— ভাবলি এতেই জাতির জান,তাইত বেকুব, করলি তোরা এক জাতিকে একশ-খান।
এখন দেখিস ভারত জোড়া প’চে আছিস বাসি মড়া
মানুষ নাই আজ, আছে শুধু জাত-শেয়ালের হুক্কাহুয়া॥জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহন-শীল
তাকে কি ভাই ভাঙ্তে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল।
যে জাত-ধর্ম ঠুন্কো এত, আজ নয় কা’ল ভাঙবে সে তো
যাক্ না সে জাত জাহান্নামে, রইবে মানুষ, নাই পরোয়া॥বলতে পারিস, বিশ্বপিতা ভগবানের কোন সে জাত?
কোন্ ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ?
ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই?
ছেলের মুখে থুথু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া॥
জাতের বজ্জাতি
- Sub Title: ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয়তো মোয়া॥
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 13
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
বিজলি চাহনি কাজল কালো নয়নে
- Sub Title: রহি রহি কেন হানিছে ক্ষণে ক্ষণে
পরদেশী বঁধু! ঘুম ভাঙায়ো চুমি আঁখি
- Sub Title: যদি গো নিশীথে জেগে ঘুমাইয়া থাকি
মা ষষ্ঠী গো, তোর গুষ্টির পায়ে পড়ি
- Sub Title: আর অস্থির করিসনে মা আমায় দয়া করি
ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি
- Sub Title: রহি’ রহি’ কাঁদি’ ওঠে সকরুণ পূরবী আমারে কাঁদায়॥
কে পাঠালে লিপির দূতী
- Sub Title: গোপন লোকের বন্ধু গোপন
পথে পথে ফেরো সাথে মোর বাঁশরীওয়ালা
- Sub Title: নওলকিশোর বাঁশরীওয়ালা
খোলো খোলো খোলো গো দুয়ার
- Sub Title: নীল ছাপিয়া এল চাঁদের জোয়ার
ব’লো বঁধুয়ারে নিরজনে
- Sub Title: ব’লো বঁধুয়ারে
তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি
- Sub Title: তখন আমার ঘুম ভাঙেনি
মৃদুল বায়ে বকুল ছায়ে
- Sub Title: গোপন পায়ে কে ঐ আসে
কেঁদো না কেঁদো না, মাগো কে বলেছে কালো
- Sub Title: কে বলেছে কালো?
সেই পুরানো সুরে আবার গান গেয়ে কে যায় নিতি
- Sub Title: গেয়েছিল এমনই সুরে একদা এক অতিথি
বাংলা
English 
Comments