উপল নুড়ির কাঁকন চুড়ি বাজে
বাজে ঘুম্তি নদীর জলে।
বুনো হাঁসের পাখার মত মন যে ভেসে’ চলেসেই ঘুম্তি নদীর জলে॥
মেঘ এসেছে আকাশ ভ’রে—
যেন শ্যামল ধেনু চরে
নাগিনীর সম বিজলি-ফনা তুলে
নাচে, নাচে, নাচেরে।
মেঘ-ঘন গগন তলে॥পাহাড়িয়া অজগর ছুটে আসে
ঝর্ ঝর্ বেনো জল্
দিয়ে করতালি
প’রে পিয়াল পাতার মাথালি
ছিটায় জল
গেঁয়ো কিশোরীর দল।রিনিক, ঝিনিক, বাজে চাবি আঁচলে
কাল নাগিনীর মত পিঠে বেনী দোলে
তীর-ধনুক হাতে
বন-শিকারির সাথে
মন ছুটে যায় বনতলে॥
উপল নুড়ির কাঁকন চুড়ি বাজে
- Sub Title: বাজে ঘুম্তি নদীর জলে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 16
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
রুমঝুম ঝুমঝুম নূপুর বোলে
- Sub Title: বন-পথে যায় কে বালিকা
হয়ত আমার বৃথা আশা তুমি ফিরে আসবে না
- Sub Title: তুমি ফিরে আস্বে না
দুলে চরাচর হিন্দোল-দোলে
- Sub Title: বিশ্বরমা দোলে বিশ্বপতি কোলে
ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে
- Sub Title: কে চঞ্চলা দিগঞ্চলা
আয় ঘুম আয় ঘুম আয় মোর গোপাল ঘুমায়
- Sub Title: বহু রাত্রি হল আর জাগাসনে মায়॥
নতুন নেশার আমার এ মদ
- Sub Title: বল কি নাম দেবো এরে বঁধুয়া
মন লহ নিতি নাম রাধা শ্যাম গাহো
- Sub Title: গাহো হরি গুণ গান
বসন্ত মুখর আজি
- Sub Title: দক্ষিণ সমীরণে মর্মর গুঞ্জনে
ঝরে বারি গগনে ঝুরুঝুরু
- Sub Title: জাগি একা ভয়ে ভয়ে
সবুজ শোভার ঢেউ খেলে যায়
- Sub Title: নবীন আমন ধানের ক্ষেতে
রুম ঝুম ঝুম ঝুম রুম ঝুম ঝুম
- Sub Title: খেজুর পাতার নূপুর বাজায়ে কে যায়
ঐ ঘর-ভুলানো সুরে
- Sub Title: কে গান গেয়ে যায় দূরে
বাংলা
English 
Comments