আস্ল যখন ফুলের ফাগুন, গুল্-বাগে ফুল চায় বিদায়।
এমন দিনে বন্ধু কেন বন্ধুজনে ছেড়ে যায়।।
মালঞ্চে আজ ভোর না হতে বিরহী বুল্বুল্ কাঁদে,না ফুটিতে দলগুলি তার ঝর্ল গোলাব হিম-হাওয়ায়।।
পুরানো গুল্-বাগ এ ধরা, মানুষ তাহে তাজা ফুল,
ছিঁড়ে নিঠুর ফুল-মালি আয়ুর শাখা হ’তে তায়।
এই ধূলিতে হ’ল ধূলি সোনার অঙ্গ বে-শুমার,
বাদশা অনেক নূতন বধূ ঝর্ল জীবন-ভোর-বেলায়।।
এ দুনিয়ার রাঙা কুসুম-সাঁঝ না হ’তেই যায় ঝ’রে,
হাজার আফ্সোস্, নূতন দেহের দেউল ছেড়ে প্রাণ পালায়।।
সামলে চরণ ফে’লো পথিক, পায়ের নীচে মরা ফুল
আছে মিশে এই সে ধরার গোরস্থানে এই ধুলায়।।
হ’ল সময়- লোভের ক্ষুধা মোহন মায়া ছাড় হাফিজ,
বিদায় নে তোর ঘরের কাছে দূরের বঁধু ডাকছে আয়।।
আস্ল যখন ফুলের ফাগুন, গুল্-বাগে ফুল চায় বিদায়
- Sub Title: এমন দিনে বন্ধু কেন বন্ধুজনে ছেড়ে যায়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 14
বাউল গান এর নতুন প্রবন্ধ
গৌরচান্দ বিনে আর করুণা পাথার
- Sub Title: সংকীর্তন ছলে হরি হরি বলে প্রেমে জগৎ ভাসায় আপনি ডুইবে চি
তোমা ছাড়া বলো কবে রাই
- Sub Title: সেই কারণ্য লোভে ভেসেছিলাম একাই
ওরে বকুল, পারুল, ওরে শালপিয়ালের বন
- Sub Title: কোনখানে আজ পাই আমার মনের মতন ঠাঁই
চৈড়ে মনোহারী ভবের গাড়ি
- Sub Title: বৈসে থাকি রূপ নেহারে স্বরূপে রূপ কইরে মিলন চি
আমরা নূতন যৌবনেরই দূত
- Sub Title: আম চঞ্চল আমরা অদ্ভুত
অসময়ে বাঁশি বাজাই আকুল কইলায় মোরে প্রাণ বন্ধুয়ারে
- Sub Title: আকুল কইলায় মোরে ধু
পোড়া অঙ্গ পুড়িবার বাসনা রে
- Sub Title: ও কোকিলা
হরদম পড় ইল্লাল্লা আরও রাখিয়ে বরজখ মনরে ভোলা
- Sub Title: আরও রাখিয়ে বরজখ মনরে ভোলা
আইলারে বাজনিগুষ্টি বইলা বারবাড়ি
- Sub Title: শব্দ শুনি জামাইর মায় পাঠাইলা বারবাড়ি
মরি হায় কী এ ভাব তিনে এক জোড়া
- Sub Title: তিনে জোড়া ত্রিভুবনে
সদা মন থেকো রে হুঁস
- Sub Title: ধর মানুষ রূপ-নিহারে
বাংলা
English 
Comments