“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নিশিদিন জপে খোদা দুনিয়া জাহান
নিশিদিন জপে খোদা দুনিয়া জাহান
  • Sub Title: জপে তোমারই নাম

নিশিদিন জপে খোদা দুনিয়া জাহান
জপে তোমারই নাম।
তারায় গাঁথা তসবি লয়ে নিশীথে আশমান

জপে তোমারই নাম।।
ফুলের বনে নিতি গুঞ্জরিয়া
ভ্রমর বেড়ায় তব নাম জপিয়া,
হাত লয়ে ফুল কুঁড়ির তসবি ফুলের বাগান
জপে তোমারই নাম।
সাঁঝ সকালে কোকিল পাপিয়া
মধুর তব নাম ফেরে গাহিয়া,
ছলছল সুরে ঝরনার ধারা নদীর কলতান
জপে তোমারই নাম।।
বৃষ্টি ধারার তসবি লয়ে
তব নাম জপে মেঘ ব্যাকুল হয়ে
সাগর-কল্লোল, সমীর-হিল্লোল
বাদল ঝড় তুফান
জপে তোমারই নাম।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 এমন সৌভাগ্য আমার কবে হবে
এমন সৌভাগ্য আমার কবে হবে

এমন সৌভাগ্য আমার কবে হবে

  • Sub Title: দয়াল চাঁদ আসিয়ে মোরে পার করে নিবে
যে গুণে তুষিব শ্যামের মন
যে গুণে তুষিব শ্যামের মন

যে গুণে তুষিব শ্যামের মন

  • Sub Title: বৃন্দাবনে শ্যামের কারণ বনে বনে ঘুরিয়া বেড়াই
মন চোরা রে কোথা পাই
মন চোরা রে কোথা পাই

মন চোরা রে কোথা পাই

  • Sub Title: কোথা যাই মন আজ কীসে বুঝাই
আজি শ্রাবণঘনগহন মোহে
আজি শ্রাবণঘনগহন মোহে

আজি শ্রাবণঘনগহন মোহে

  • Sub Title: নিশার মতে নীরব ওহে সবার দিঠি এড়ায়ে এলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন