“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মুরলী শিখিব ব’লে এসেছি কদম্ব তলে
মুরলী শিখিব ব’লে এসেছি কদম্ব তলে
  • Sub Title: মুরলীধারী মুরলী শিখাও হে

মুরলী শিখিব ব’লে এসেছি কদম্ব তলে
মুরলীধারী মুরলী শিখাও হে
কোন সুরে মধু-মাধবী ফোটে

কোন সুরে রাধা নাম ওঠে
মাধব হে! বাঁশির কোন সুরে
উদাসী করে প্রাণ দাসী করে
মাধব হে —

দেহ ময়ুর নাচে কোন সুর শুনিয়া
মন-পাপিয়া গেয়ে ওঠে পিয়া পিয়া
মোরে শিখাও সে সুর হে —
যে সুরে তুমি নাচিবে
পিয়া ব’লে ডাকিবে
মোরে শিখাও সে সুর হে বঁধু
যে সুরে কেবল তব সাথে ভাব হয় অভাব রয় না
আমি সেই সুর শিখিব

যে সুর কৃষ্ণ ছাড়া কোন কথা কয় না
কেন ছলছল চোখে চাও
মুরলী শিখাও, কেন হাত কাঁপে রসময়।

যে সুর তোমার অধর পরশ লাগে
সেই বেনু যেন চিরদিন রাধারই রয় বেনু শিখাও হে
মোর দেহ মন ধায় যেন ধেনু সম তব পানে বেণু শিখাও হে॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

চোখ গেল চোখ গেল
চোখ গেল চোখ গেল

চোখ গেল চোখ গেল

  • Sub Title: ‘চোখ-গেল’ পাখি রে!
কত যুগ যেন দেখিনি তোমারে
কত যুগ যেন দেখিনি তোমারে

কত যুগ যেন দেখিনি তোমারে

  • Sub Title: তুমি যে জীবন তোমারে না হেরি’ হয়েছিনু প্রাণহীন
আমার মনের বেদনা
আমার মনের বেদনা

আমার মনের বেদনা

  • Sub Title: বুঝিলে না আমার মনের বেদনা॥
ফুলের জলসায় নীরব কেন কবি
ফুলের জলসায় নীরব কেন কবি

ফুলের জলসায় নীরব কেন কবি

  • Sub Title: ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি
তোমার আকাশে উঠেছিনু চাঁদ
তোমার আকাশে উঠেছিনু চাঁদ

তোমার আকাশে উঠেছিনু চাঁদ

  • Sub Title: দিনের আলোকে ভুলিও তোমার রাতের দুঃস্বপন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন