ফুলে পুছিনু, “বলো, বলো ওরে ফুল!
কোথা পেলি এ সুরভি, রূপ এ অতুল?”
“যার রূপে উজালা দুনিয়া”, কহে গুল্,“দিল সেই মোরে এই রূপ এই খোশ্বু।
আল্লাহু আল্লাহু॥”‘ওরে কোকিল, কে তোরে দিল এ সুর,
কোথা পেলি পাপিয়া এ কন্ঠ মধুর?
কহে কোকিল পাপিয়া, আল্লাহ্ গফুর,
তাঁরি নাম গাহি ‘পিউ পিউ’ কুহু কুহু —
আল্লাহু আল্লাহু’॥ওরে রবি-শশী, ওরে গ্রহ-তারা
কোথা পেলি এ রওশনী জ্যোতি: ধারা?’
কহে, ‘আমরা তাহারি রূপের ইশারা
মুসা, বেহুঁশ হলো হেরি’ যে খুব্রু
আল্লাহু আল্লাহু॥যারে আউলিয়া আম্বিয়া ধ্যানে না পায়
কূল-মখলুক যাঁহার মহিমা গায়,
যে নাম নিয়ে এসেছি এই দুনিয়ায়,
নাম নিতে নিতে মরি এই আরজু
আল্লাহু আল্লাহু॥
ফুলে পুছিনু, বলো, বলো ওরে ফুল!
- Sub Title: কোথা পেলি এ সুরভি রূপ এ অতুল?”
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 11
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
মুখে কেন নাহি বল আঁখিতে যে কথা কহো
- Sub Title: অন্তরে যদি চাহো মোরে
এল ঐ পূর্ণিমা চাঁদ ফুল-জাগানো
- Sub Title: বহে বায় বকুল-বনের ঘুম-ভাঙানো
আমার কালো মেয়ে পালিয়ে বেড়ায়
- Sub Title: কে দেবে তায় ধ’রে?
রুম ঝুম ঝুম ঝুম রুম ঝুম ঝুম
- Sub Title: খেজুর পাতার নূপুর বাজায়ে কে যায়
মেঘের হিন্দোলা দেয় পূব-হাওয়াতে দোলা
- Sub Title: কে দুলিবি এ-দোলায় আয় আয় ওরে কাজ-ভোলা
যবে সন্ধ্যা-বেলায় প্রিয় তুলসী-তলায়
- Sub Title: তুমি করিবে প্রণাম
আমার ‘সাম্পান’ যাত্রী না লয়
- Sub Title: ভাঙা আমার তরি
নামাজ পড় রোজা রাখ, কলমা পড় ভাই
- Sub Title: তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই
শোক দিয়েছ তুমি হে নাথ তুমি এ প্রাণে শান্তি দাও
- Sub Title: তুমি এ প্রাণে শান্তি দাও!
আসে রজনী, সন্ধ্যামণির প্রদীপ জ্বলে
- Sub Title: ছায়া-আঁচল-ঢাকা কানন তলে
নিশিদিন জপে খোদা দুনিয়া জাহান
- Sub Title: জপে তোমারই নাম
ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন
- Sub Title: বনানী-কুন্তল এলাইয়া ধরণী
বাংলা
English 
Comments