“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বঁধু মিটিলনা সাধ ভালবাসিয়া
বঁধু মিটিলনা সাধ ভালবাসিয়া
  • Sub Title: তাই আবার বাসিতে ভালো আসিব ধরায়॥

বঁধু মিটিলনা সাধ ভালোবাসিয়া তোমায়।
তাই আবার বাসিতে ভালো আসিব ধরায়॥
আবার বিরহে তব কাঁদিব

আবার প্রণয়–ডোরে বাঁধিব,
শুধু নিমেষেরি তরে আঁখি দুটি ভ’রে—
তোমারে হেরিয়া ঝ’রে যাব অবেলায়॥

যে গোধূলি–লগ্নে নববধূ হয় নারী,
সেই গোধূলি–লগ্নে বঁধু দিল আমারে গেরুয়া শাড়ি।
বঁধু আমার বিরহ তব গানে
সুর হয়ে কাঁদে প্রাণে প্রাণে,
আমি নিজে নাহি ধরা দিয়ে—
সকলের প্রেম নিয়ে দিনু তব পায়॥

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সন্ধ্যাকালে বাজাও বাঁশি
সন্ধ্যাকালে বাজাও বাঁশি

সন্ধ্যাকালে বাজাও বাঁশি

  • Sub Title: কালিয়ার সোনা গৃহকর্ম রাখি বাঁশি শুনতে পারি না ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন