“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়
মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়
  • Sub Title: নেচে যায়

মোমের পুতুল মমীর দেশের মেয়ে
নেচে যায়।
বিহবল চঞ্চল পায়।।

সাহারা মরুর পারে
খর্জুর-বীথির ধারে
বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে।
উড়িয়ে ওড়না ‘লু’ হাওয়ায়
পরী-নটিনী নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর।।

সুর্মা-পরা আঁখি হানে আসমানে,
জ্যোৎস্না আসে নীল আকাশে তার টানে।
ঢেউ তুলে নীল দরিয়ায়
দিল-দরদি নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর।।

দোলে রে গলে দোলে তার
খেজুর-মেতীর সোনার হার
ছন্দ-দোদুল্‌।।

মিসরের আনন্দ সে
চপল ‘রমল্‌’ ছন্দ সে,
জিয়ানো মিছরি-রসে তার হাসি অতুল।।
নারঙ্গি-আঙ্গুর-বাগে তার
গান গাহে বুলবুল।।

মরীচিকা-মায়া সে
দেয় না ধরা, ছায়া সে,
পালিয়ে সে যায় সুদূর।
যায় নেচে সে নটিনী
নীল দরিয়ার সতিনী
দুলে দুলে দূরে সুদূর।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমার আছে এই ক’খানি গান
আমার আছে এই ক’খানি গান

আমার আছে এই ক’খানি গান

  • Sub Title: তা’ দিয়ে কি ভর্বে তোমার প্রাণ॥
উৎসর্গ
উৎসর্গ

উৎসর্গ

  • Sub Title: আমার বনের কুহু-কেকা!
সাম্পানের গান
সাম্পানের গান

সাম্পানের গান

  • Sub Title: ওরে সাম্পানওয়ালা ভাই!
ঝোড়ো গান
ঝোড়ো গান

ঝোড়ো গান

  • Sub Title: ও দাদা শ্যাম!
চিকন কালো বেদের কুমার
চিকন কালো বেদের কুমার

চিকন কালো বেদের কুমার

  • Sub Title: কোন্ বন-হরিণীর পরান নিতে বাঁশরি বাজাও?

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন