তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত।
মোরা ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমারি দেখানো পথ॥
বিলাস-বিভব দলিয়াছ পায় ধূলি সম তুমি, প্রভু,তুমি চাহ নাই আমরা হইব বাদশা-নবাব কভু।
এই ধরণীর ধন-সম্ভার – সকলেরি তাহে সম অধিকার;
তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্র-বৎ॥প্রভু তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি ক’রে
আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে।
ভিন্ ধর্মীর পূজা-মন্দির, ভাঙিতে আদেশ দাওনি, হে বীর,
প্রভু আমরা আজিকে সহ্য করিতে পারিনে’ক পর-মত॥তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি,
তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী।
মোরা ভুলে গিয়ে তব উদারতা
সার করিয়াছি ধর্মন্ধতা,
বেহেশ্ত্ হ’তে ঝরে নাকো আর তাই তব রহমত॥
তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত
- Sub Title: মোরা ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমারি দেখানো পথ॥
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 10
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ঘন গগন ঘিরিল ঘন ঘোর
- Sub Title: শাওন-ধারা ঘন-শ্যাম-বরণ চরণ লাগি’ ঝর ঝরে অঝোর্॥
আমায় নহে গো ভালবাস শুধু
- Sub Title: বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান
তোরা যা লো সখি মথুরাতে
- Sub Title: দেখে আয় কেমন আছে শ্যাম
শাদী মোবারকবাদী শাদী মোবারক
- Sub Title: দেয় মোবারক-বাদ আলম রসুলে-পাক আল্লা হক
কেন আসিলে যদি যাবে চলি
- Sub Title: গাঁথিলে না মালা ছিঁড়ে ফুল-কলি
চম্পা পারুল যূথী টগর চামেলা
- Sub Title: আর সই সইতে নারি ফুল-ঝামেলা
একি অসীম পিয়াসা
- Sub Title: শত জনম গেল তবু মিটিল না
বিজন গোঠে কে রাখাল বাজায় বেণু
- Sub Title: আমি সুর শুনে তার বাউল হয়ে এনু গো
ঝরে বারি গগনে ঝুরুঝুরু
- Sub Title: জাগি একা ভয়ে ভয়ে
মহুয়া বনে আধো নিশীথ রাতে বেণুকা বাজায়ে
- Sub Title: ডাকে গো মোরে কোন বিরহী
আজি মিলন-বাসর প্রিয়া হের মধুমাধবী নিশা
- Sub Title: হেরো মধুমাধবী নিশা
আরো কতদিন বাকি
- Sub Title: তোমারে পাওয়ার আগে বুঝি হায়!
বাংলা
English 
Comments