কী হবে লাল পাল তুলে ভাই
‘সাম্পানের’ উপর।
তোর পালে যত লাগবে হাওয়া রেও ভাই ঘর হবে তোর ততই পর।।
তোর কী দুঃখ হায় ভুলতে চাস ভাই,
ছেঁড়া পাল রাঙিয়ে,
এবার পরান ভরে কেঁদে নে তুই
অগাধ জলে নেয়ে।
তোর কাঁদনে উঠে আসুক রে
ওই নদীর থেকে বালুর চর।।তুই কীসের আশায় দিবি রে ভাই
কূলের পানে পাড়ি,
তোর দিয়া সেথা না জ্বলে ভাই
আঁধার যে ঘর-বাড়ি।
তুই জীবন-কূলে পেলিনে তায় রে
এবার মরণ-জলে তালাশ কর।।
কী হবে লাল পাল তুলে ভাই
- Sub Title: ‘সাম্পানের’ উপর
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 171
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আজি মিলন-বাসর প্রিয়া হের মধুমাধবী নিশা
- Sub Title: হেরো মধুমাধবী নিশা
আমি সূর্যমুখী ফুলের মত দেখি তোমায়
- Sub Title: দেখি তোমায় দূরে থেকে
ভুলি কেমনে আজো যে মনে
- Sub Title: বেদনা-সনে রহিল আঁকা
শ্যামা তুই বেদেনির মেয়ে
- Sub Title: (তাই) মাঠে ঘাটে বেড়াস ধেয়ে
বাগিচার বুলবুলি তুই
- Sub Title: দিসনে আজি দোল্
খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা
- Sub Title: প্রতি মা’র মাঝে প্রতিমা বিরাজে (ঘরে ঘরে ওরে)
হেরা হতে হেলে দুলে নূরানী তনু
- Sub Title: নূরানি তনু ও কে আসে হায়!
নূপুর মধুর রুনুঝুনু বোলে
- Sub Title: মন-গোকুলে রুনুঝুনু বোলে
আজি ঘুম নহে নিশি জাগরণ
- Sub Title: চাঁদেরে ঘিরি নাচে ধীরি ধীরি
দীপ নিভিয়াছে ঝড়ে জেগে আছে মোর আঁখি
- Sub Title: কে যেন কহিছে কেঁদে মোর বুকে মুখ রাখি’
নয়নে নিঁদ নাহি
- Sub Title: নিশীথ-প্রহর জাগি একাকিনী গান গাহি॥
বাংলা
English