আমরা পানের নেশার পাগল, লাল শারাবে ভর্ গেলাস
পান-বেহুঁশে আয় রেখে ওই সাকির বিলোল্ আঁখির পাশ।।
চাঁদ পিয়ালায় রবির কিরণঢালার মতো শারাব ঢাল,
ছায় না যেন দিনের আনন
কস্তুরী-কেশ খোঁপার ফাঁস।।
শারাবখানার সদর-ঘরে
ব’স খানিক ধর্মাধিপ,
এই আনন্দ-ধারায় নেয়ে
নাও ধুয়ে সব পাপের রাশ।।
মোমের বাতির মতো, সুফি,
কেঁদে গলাও আপনাকে!
এই বিষাদ এই ব্যথার পারে
দাও আনন্দ ভর্-আকাশ।।
নতুন দিনের বধূ যদি আসে তোমার, খোশ-নসীব!
যৌতুক তায় দিয়ো লিখে হাফিজের এই প্রেম-বিলাস।।
আমরা পানের নেশার পাগল
- Sub Title: পান-বেহুঁশে আয় রেখে ওই সাকির বিলোল্ আঁখির পাশ
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 142
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
তোমাদের দান তোমাদের বাণী
- Sub Title: পূর্ণ করিল অন্তর
কে শিব-সুন্দর শরত-চাঁদ-চূড়
- Sub Title: দাঁড়ালে আসিয়া এ অঙ্গনে
মহাকালের কোলে এসে
- Sub Title: গৌরী হ’ল মহাকালী
এই শিকল পরা ছল
- Sub Title: এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল॥
গোধূলির রঙ ছড়ালে কে গো আমার সাঁঝ-গগনে
- Sub Title: বিবাহের বাজল বাঁশি আজি বিদায়ের লগনে
সহসা কি গোল বাধাল পাপিয়া আর পিকে
- Sub Title: গোলাপ ফুলের টুকটুকে রঙ চোখে লাগে ফিকে
দূর আরবের স্বপন দেখি
- Sub Title: বেহোশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে
ও দুখের বন্ধু রে, ছেড়ে কোথায় গেলি
- Sub Title: ছেড়ে কোথায় গেলি রে বন্ধু একলা ঘরে ফেলি
নিরালা কানন-পথে কে তুমি চল একেলা
- Sub Title: দুধারে চরণ-পাতে ফুটায়ে ফুলের মেলা
আল্লার নাম লইয়া বান্দা রোজ ফজরে উঠিও
- Sub Title: আল্লা নামের আহলাদে ভাই ফুলের মতন ফুটিও
মোহর্মের চাঁদ এল ঐ কাঁদাতে ফের দুনিয়ায়
- Sub Title: ওয়া হোসেনা ওয়া হোসেনা তারই মাতম শোনা যায়
দুলে আলো-শতদল টলমল টলমল
- Sub Title: চল লো মেলি’ পাখা রঙিন লঘু চপল
বাংলা
English